চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা আক্রান্ত হিসেবে বিশ্বে সপ্তম ভারত, বাড়ছে মৃতের সংখ্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২০ অপরাহ্ণ ০৪, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A

ভারতজুড়ে জুন মাসে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাবে বলে বিভিন্ন গবেষণা পূর্বাভাসে বলা ছিল। বর্তমান সময়ে সেভাবেই প্রায় প্রতিদিন বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যা ও বাড়ছে মৃত্যুর সংখ্যাও। বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনার মারা গিয়েছেন ২৬০ জন, আক্রান্ত ৯৩০৪।

হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২,১৬,৯১৯। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১,০৪,১০৭ জন। মারা গিয়েছেন ৬০৭৫ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১০৬৭৩৭। তবে মৃত্যুহার ৩ শতাংশের কম ও রিকভারি রেট প্রায় ৫০ শতাংশ।

ভারতের সবচেয়ে আক্রান্ত চার রাজ্য হচ্ছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাত ও দিল্লি। ওইসব রাজ্যে দ্রুত বাড়ছে রোগীর সংখ্যা। অন্যদিকে পূর্ব ও উত্তরপূর্বেও আগের চেয়ে দ্রুত মানুষ করোনা পজিটিভ ধরা পড়ছেন। সারাবিশ্বের মধ্যে ভারত এখন সপ্তম আক্রান্ত দেশ। তবে দ্রুত বাড়ছে টেস্টিংয়ের সংখ্যা, যেটা আশার খবর বলে উল্লেখ করেছে সেদেশের স্বাস্থ্যমন্ত্রণালয়। তারা জানিয়েছে, প্রায় ৪০ লাখ মানুষের টেস্ট করা হয়েছে। প্রতিদিন প্রায় ১.৪ লাখ টেস্ট হচ্ছে।

মহারাষ্ট্রে মোট আক্রান্ত ৭৪,৮৬০। পুরো পশ্চিম ও মধ্য ভারতে জাঁকিয়ে বসেছে করোনা। পশ্চিমবঙ্গেও করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজারের ওপরে।

অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, হরিয়ানা, আসাম, বিহারের মতো রাজ্য যেখানে করোনা সংক্রমণ আগে অপেক্ষাকৃত কম ছিল, সেখানে গত সাত দিনে আক্রান্ত সংখ্যা বেড়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: ফরিদপুরে ২৪ ঘণ্টায় ৩০ জন শনাক্ত

পরবর্তী

গভীর নলকূপের ঘরে মিললো দুই নারীর মরদেহ

পরবর্তী
লাশ

গভীর নলকূপের ঘরে মিললো দুই নারীর মরদেহ

কেরালার অন্তঃসত্ত্বা হাতি হত্যার প্রতিবাদে সরব বলিউড

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

দ্বিতীয় বর্ষে শ্রীমঙ্গলে শব্দশৈলী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামলা চলতে থাকলে, অবিস্মরণীয় শিক্ষা পাবে যুক্তরাষ্ট্র: ইরানের সর্বোচ্চ নেতা

জুলাই ১৯, ২০২৬
ছবি:  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (সংগৃহীত)।

৫ দিনের তুরস্ক সফরে গেলেন সেনাপ্রধান

জুলাই ১৯, ২০২৬

‘অস্ত্রোপচার এড়িয়ে’ ভাঙা আঙুল নিয়ে বিশ্বকাপের ফাইনালে দিবু

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

টিকটক ভিডিও বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল কিশোরের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT