চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা আক্রান্ত বিচারকদের সার্বক্ষণিক খবর রাখছেন প্রধান বিচারপতি

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
১:৩১ অপরাহ্ণ ১৬, জুন ২০২০
- সেমি লিড, আদালত
A A

করোনাভাইরাসে আক্রান্ত বিচারকদের সাথে কথা বলেছেন এবং সার্বক্ষণিক তাদের খবর রাখছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

সুপ্রিম কোর্টের মুখপাত্রের দেয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত দেশের অধস্তন আদালতের ১৩ জন বিচারক এবং ২৬ জন কর্মচারী করােনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আদালতের বিচারক ও কর্মচারীদের বিষয়ে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ‘এখন পর্যন্ত সারাদেশের অধ:স্তন আদালতের ১৩ জন বিচারক এবং ২৬ জন কর্মচারী করােনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর করোনার উপসর্গ নিয়ে আইসােলেশনে আছেন আরো ৪ জন বিচারক। আক্রান্ত ১৩ জন বিচারকের মধ্যে দুই জন সুস্থ হয়ে আবার কাজে যোগদান করেছেন। তবে বর্তমানে একজন বিচারক ঢাকা সিএমএইচে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।তাকে প্লাজমা থেরাপি দেয়া হয়েছে। এছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরো একজন বিচারক। এছাড়া করোনা আক্রান্ত ৯ জন বিচারক বর্তমানে নিজ নিজ বাসয় থেকে চিকিৎসা নিচ্ছেন।’

সুপ্রিম কোর্টের মুখপাত্র আরো বলেন, ‘করোনায় আক্রান্ত বিচারকদের সাথে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন কথা বলেছেন এবং সার্বক্ষণিক তাদের খবর রাখছেন। এছাড়া ২৬ জন কর্মচারীর চিকিৎসা বিষয়ে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপ্রিম কোর্ট থেকে সংশ্লিষ্ট জেলার জেলা জজগণকে অনুরােধ করা হয়েছে। আর প্রধান বিচারপতির নির্দেশে করোনা সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সাথে সার্বক্ষণিক যােগাযােগের জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া প্রধান বিচারপতির অভিপ্রায় অনুযায়ী অধস্তন আদালতের বিচারকদের করোনা সংক্রান্ত চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের নেতৃত্বে ৫ সদস্যের আর একটি কমিটি সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসপ্রধান বিচারপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদেশে চাকরির টোপ, পর্তুগালে গিয়ে ‘বিক্রি’ ভারতীয় তরুণী

আগস্ট ৮, ২০২৬

শেখ হাসিনাকে অস্থিতিশীলতার সুযোগ দিয়ে বন্ধুত্ব চাওয়া ভারতের দ্বিমুখী আচরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

সূরা ইখলাস কেন এত গুরুত্বপূর্ণ? জেনে নিন এর বিশেষ ফজিলত

আগস্ট ৮, ২০২৬

ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

আগস্ট ৮, ২০২৬

আগস্টেই টানা ৪ দিনের ছুটির সুযোগ, নিতে হবে এক দিনের ছুটি

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT