চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে খুলনার তিন হাসপাতালে ১০ জনের মৃত্যু

দানিয়েল সুজিত বোসদানিয়েল সুজিত বোস
১২:৫৫ অপরাহ্ণ ২১, জুন ২০২১
- সেমি লিড, খুলনা, জনপদ, স্বাস্থ্য
A A

করোনা আক্রান্ত হয়ে বা করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় খুলনার তিনটি হাসপাতালে ১০ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা করোনা হাসপাতালের মুখপত্র ও খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার।

গত ২৪ ঘন্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৪ জন করোনা আক্রান্ত হয়ে এবং একজন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। এছাড়া ১৩০ শয্যার করোনা হাসপাতালে সকাল ৮ টা পর্যন্ত ১৬১ জন রোগী ভর্তি ছিল। যার মধ্যে রেডজোনে ১০২ জন, ইয়ালোজোনে ২০ জন, এইচডিইউতে ১৯ জন এবং আইসিইউতে ২০ জন চিকিৎসাধীন।

গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৩২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন। এদিকে রোববার রাতে খুমেকের পিসিআর মেশিনে ৪৩৭ জনের নমুনা পরীক্ষায় ১১১ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৩১৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৮০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া বাগেরহাটে ১৯ জন, যশোরে চারজন, সাতক্ষীরায় একজন, নড়াইলে দুইজন, গোপালগঞ্জ দুইজন, ঝিনাইদহের একজন এবং পিরোজপুরের দুইজন রয়েছে।

করোনা সংক্রমণ বাড়তে থাকায় মঙ্গলবার থেকে খুলনা জেলায় এক সপ্তাহের ‘কঠোর লকডাউন’ ঘোষণা করা হয়েছে। রোববার খুলনা জেলা প্রশাসক ও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল হোসেন বলেন, মঙ্গলবার থেকে লকডাউন চলার সময় খুলনা রেলস্টেশনে ট্রেনের আগমন ও বহির্গমন বন্ধ থাকবে। একইসঙ্গে জেলার অভ্যন্তরে বা আন্তজেলার গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। বন্ধ থাকবে ইজিবাইক, থ্রি–হুইলারসহ সব যানবাহন চলাচল।

জেলা প্রশাসক জানান, লকডাউনের সময় জেলা ও নগরে ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা থাকবে। তবে অন্য সব ধরনের দোকানপাট, মার্কেট, শপিং মল, কোচিং সেন্টার বন্ধ থাকবে। তবে প্রতিদিন সকাল ৭টা থেকে বেলা ২টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কাঁচাবাজারের দোকান খোলা রাখা যাবে।

অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। বাইরে অবস্থানকালে সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে। এদিকে, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও বলছেন, স্বাস্থ্যবিধি না মানার কারণেই সংক্রমণ বাড়ছে। বার বার সতর্ক করে বিধিনিষেধ আরোপ করা হলেও মানুষের মধ্যে সচেতনতা বাড়েনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান

জুলাই ১১, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা

জুলাই ১১, ২০২৬

আকস্মিক বন্যা মোকাবেলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন

জুলাই ১১, ২০২৬

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

জুলাই ১১, ২০২৬

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT