ক্রিকেট

করোনা আক্রান্ত ওয়ালশের ওয়ানডে সিরিজে নামা হচ্ছে না

বাংলাদেশ ক্রিকেটার উদযাপন করছেন, মাঠে উচ্ছ্বাস প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটার মাঠে উল্লাসে উদযাপন করছেন, সম্ভবত ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সফরে থাকা ওয়েস্ট ইন্ডিজ দলের হেইডেন ওয়ালশ জুনিয়র করোনাভাইরাস পজিটিভ হয়েছেন। এতে টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজে নামা হচ্ছে না ২৫ বছর বয়সী লেগস্পিনারের।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বিবৃতিতে ওয়ালশের কোভিড-১৯ শনাক্ত হওয়ার কথা নিশ্চিত করেছে। তিনি আইসোলেশনে আছেন। তার মাঝে অন্যকোনো উপসর্গও প্রকাশিত হয়নি। ২০ জানুয়ারি থেকে মাঠে গড়াবে তিন ওয়ানডের সিরিজ।

ভাইরাস শঙ্কায় বাংলাদেশ সফরে আসেননি হোল্ডার-পোলার্ডের মতো স্কোয়াডের নিয়মিত একডজন ক্যারিবীয় ক্রিকেটার। সফরের ঠিক আগ মুহূর্তে পজিটিভ হয়ে ছিটকে গেছেন অলরাউন্ডার রোমারিও শেফার্ড।

আসার আগে টেস্টে নেগেটিভ হয়েই বিমানে চড়েছিলেন ওয়ালশ। ঢাকার নেমে প্রথমদফার পরীক্ষায় হন নেগেটিভ। দ্বিতীয় পরীক্ষায় মিলল তার শনাক্ত হওয়ার খবর।

গত রোববার বাংলাদেশে পৌঁছেছে ক্যারিবীয় দল। প্রথমদফার করোনা পরীক্ষায় সবার ফল নেগেটিভ মেলে। বুধবার করা হয় দ্বিতীয় পরীক্ষা। তাতে ওয়ালশের শনাক্ত হওয়ার খবর এলো।

বাংলাদেশে পৌঁছে কোয়ারেন্টাইনে ছিলেন ক্যারিবীয়রা। অন্যদের সংস্পর্শে আসেননি ওয়ালশ। স্কোয়াডের বাকিদের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার থেকে শেষ হয়েছে উইন্ডিজের কোয়ারেন্টাইন।

বিষয়:ওয়ালশকরোনাকরোনাভাইরাসবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…