চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা আক্রান্তদের মসজিদে না যাওয়ার পরামর্শ সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের

রুমী সাঈদরুমী সাঈদ
১:০৬ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সৌদি আরবে করোনায় আক্রান্তদের জুমার নামাজসহ প্রতি ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে যেতে নিষেধ করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটির ওলামাগণের পরামর্শক্রমে এই সিদ্ধান্ত বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

বর্তমান পরিস্থিতিতিতে করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে এই নিষেধাজ্ঞা বলে জানিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

আক্রান্ত ব্যক্তি থেকে অন্যরা আক্রান্ত এবং ক্ষতিগ্রস্ত  হওয়ার আশংকা থাকলে ঘরে বসে জোহরের নামাজ পড়ার অনুমোদন শরীয়তে রয়েছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। করোনার সংক্রামনরোধে আক্রান্তদের প্রতি ওয়াক্তের নামাজও একাকী স্থানে অথবা নির্দিষ্ট স্থানে আদায় করার পরামর্শ দিয়েছেন সৌদি ওলামাগণ।

সৌদি আরবে এ পর্যন্ত পয়তাল্লিশ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। যাদের মধ্যে অধিকাংশই মিশরীয় নাগরিক।

করোনার বিস্তাররোধে ব্যাপক শতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে দেশটি। সকল মসজিদে ওয়াক্তের নামাজ প্রতি ওয়াক্ত দশ মিনিটের ও জুমার নামাজ পনের মিনিটের মধ্যে শেষ করতে বলা হয়েছে। একে অপরের সাথে হ্যান্ডশেক থেকে বিরত থাকতে ও কোনো সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে ৫০জনের অধিক সমাগম না হতে পরামর্শ দিয়েছে।

Reneta

শিক্ষা প্রতিষ্ঠান সমুহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রস্তুতিমূলক প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় রাষ্ট্রীয় প্রচারমাধ্যম।

সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ পর্যন্ত ৪ হাজার ৬শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ১ লাখ ২৬ হাজারের বেশি। বাংলাদেশে প্রথম তিন জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। তবে তাদের মধ্যে দুজন এখন সুস্থ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসসৌদি আরবস্বাস্থ্য মন্ত্রণালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক পরিসরে নজরুলকে তুলে ধরতে বহুমাত্রিক উদ্যোগের আহ্বান

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

বৃষ্টির পানিতে ডুবল ঢাকা কলেজের মাঠ-হলপাড়া

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

‘আমাদের বছর কুড়ি’: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম বিভাগের পুনর্মিলনী

জুলাই ১২, ২০২৬

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ৫১, পানিবন্দি ৩ লাখ পরিবার

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT