চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: অর্থনীতির সব খাতেই নেতিবাচক প্রভাবের শঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ২১, মার্চ ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

করোনা ভাইরাসের কারণে রপ্তানি বাণিজ্য, রেমিট্যান্স ও ব্যক্তি খাতের বিনিয়োগসহ সব খাতেই ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।

তবে এর প্রভাবে দেশের ছোট ব্যবসা সরাসরি ক্ষতিগ্রস্ত হবে বলেও জানায় সংস্থাটি।

শনিবার ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানান সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। এসময় উপস্থিত ছিলেন রিসার্চ ফেলো তৌফিক ইসলাম খান, বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান, গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।

‘করোনা ভাইরাসের স্বাস্থ্য ও অর্থনৈতিক ঝুঁকি এবং করণীয়’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে বর্তমান পরিস্থিতিতে এসব ঝুঁকির পর্যালোচনা এবং সম্ভাব্য করণীয় তুলে ধরা হয়।

করোনা ভাইরাসকে ‘মানব ইতিহাসের ভয়াবহ সংকট’ আখ্যায়িত করে সিপিডি বলেছে: উৎপাদন, আমদানি-রপ্তানি, স্বাস্থ্য খাত, অর্থায়ন, পর্যটন, প্রবাসী আয়, রাজস্ব, অনানুষ্ঠানিক খাত, খাদ্য নিরাপত্তা এবং সব শেষে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাব পড়বে।

ড. ফাহমিদা জানান: স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে মানুষ বাইরে যাতায়াত কমে যাবে। এতে সমস্যায় পড়বে নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে যারা ছোট ব্যবসা করছে, তাদের ব্যবসা কমে যাবে। এছাড়া রপ্তানি খাত ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। কারণ যেসব দেশে রপ্তানি করি যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইটালি, কানাডাসহ ইউরোপের অনেক দেশ এখন করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে চাহিদা কমে গেছে, চলতি অর্থবছরে আমাদের রপ্তানি নেতিবাচক রয়েছে।

Reneta

‘এ মহামারির কারণে নেতিবাচক ধারা আরও বাড়ার শঙ্কা রয়েছে। ছোট ব্যবসায়ীদের ব্যবসা কমে যাবে। তখন তারা কর্মী ছাঁটাই করবে। এতে অনেকে কর্মহীন হয়ে পড়বে, কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়বে।’

তিনি জানান: বৈশ্বিক ক্ষতির কারণে অনেক ব্যবসায়ী নতুন করে বিনিয়োগে আসবে না। এতে করে বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাবে। অন্যদিকে ব্যয় ব্যবস্থাপনা সমন্বয় করতে গিয়ে সরকারি বিনিয়োগও কমে যাবে। কারণ করোনা মোকাবেলায় সরকারের এখন স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে ব্যয় বেশি করতে হবে। যা অপ্রত্যাশিত ছিল।

অতীতের যেকোনো ধরনের ভাইরাসের তুলনায় বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে করোনা। এই পরিস্থিতি মোকাবেলায় সিপিডি স্বল্পময়াদি কিছু পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে।

রিকশাচালক, দরিদ্র দিনমজুরসহ নিম্ন আয়ের লোকদের জন্য খোলাবাজারে খাদ্যপণ্য (চাল, ডাল ইত্যাদি) বা ওএমএস চালুর পক্ষে সিপিডি। ওষুধসহ জরুরি পণ্য আমদানিতে শুল্ক ছাড় দেয়া দরকার বলেও মনে করে সংস্থাটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনীতিকরোনাকরোনা ভাইরাসসিপিডি
শেয়ারTweetPin

সর্বশেষ

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে: জয়সোয়াল

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT