চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় ৪ মাসে সবচেয়ে কম মৃত্যু, শনাক্ত ৯৮০

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৫৬৮তম দিনে ২১ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৪১৪ জন। গতকাল শনিবার মৃত্যুর সংখ্যা ছিল ২৫।

গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু; চার মাস পর সর্বনিম্ন। এর আগে গত ২৬ মে এর চেয়ে কম ১৭ জনের মৃত্যু হয়েছিল।

আর নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯৮০ জন। গত ৫ আগস্ট দেশে সর্বোচ্চ ২৬৪ জন রোগী মারা যায়। গত ২৮ জুলাই সর্বোচ্চ শনাক্ত হয় ১৬ হাজার ২৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ২২ হাজার ২২১টি পরীক্ষায় ৯৮০ জন এই ভাইরাসে শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার চার দশমিক ৪১ শতাংশ।

তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ১৩ শতাংশ।

সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৭০ লাখ ৯১ হাজার ৮৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২৫ লাখ ২৭ হাজার ২৭৭টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা করা হয়েছে ৯৬ লাখ ১৯ হাজার ১৫০টি নমুনা। এর মধ্যে শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ৩৫১ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় এক হাজার ৩১২ জনসহ মোট ১৫ লাখ ১১ হাজার ৪৭৯ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৩ শতাংশ।

Reneta

গত ২৪ ঘণ্টায় যে ২১ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে সাতজন পুরুষ ও ১৪ জন নারী। তাদের মধ্যে সবাই হাসপাতালে (সরকারিতে ১৭ জন ও বেসরকারিতে চারজন) মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা ২৭ হাজার ৪১৪ জন। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।

এখন পর্যন্ত সরকারি হাসপাতালে মারা গিয়েছেন ২৩ হাজার ৩১০ জন, যার শতকরা হার ৮৫ দশমিক ০৩ শতাংশ। বেসরকারি হাসপাতালে মারা গিয়েছেন তিন হাজার ৩০০ জন, যার শতকরা হার ১২ দশমিক ০৪ শতাংশ। বাসায় ৭৭০ জন মারা গিয়েছেন, যার শতকরা হার দুই দশমিক ৮১। এছাড়াও মৃত অবস্থায় হাসপাতালে এসেছেন ৩৪ জন, যার শতকরা হার দশমিক ১২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ১৭ হাজার ৬০৫ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৬৪ দশমিক ২২ শতাংশ এবং নয় হাজার ৮০৯ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ৩৫ দশমিক ৭৮ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৫ জনের মধ্যে এগারো থেকে বিশ বয়সী একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দু’জন, পঞ্চাশোর্ধ্ব সাতজন, ষাটোর্ধ্ব সাতজন, সত্তরোর্ধ্ব একজন ও আশিঊর্ধ্ব দু’জন।

আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে চারজন, রাজশাহী বিভাগে দু’জন, খুলনা বিভাগে একজন, সিলেট বিভাগে তিনজন ও ময়মনসিংহ বিভাগে একজন।

করোনাভাইরাসে বিশ্বের ২২২টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ২৩ কোটি ২৩ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৪৭ লাখ ৫৮ হাজার মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন সাত কোটি ৮৯ লাখের বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসনতুন শনাক্তমৃতের সংখ্যাশনাক্তের সংখ্যাস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২, ২০২৬
ছবি: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (সংগৃহীত)।

আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায়

জুলাই ২, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪৫ কোটি টাকার ১৯ কেজি স্বর্ণ উদ্ধার

জুলাই ২, ২০২৬

শিল্পী সমিতির নেতৃত্বে কে আসছে, আরমান-মুক্তি নাকি শিবা শানু-জয়?

জুলাই ২, ২০২৬

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT