চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় স্বর্ণের দাম বাড়লো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৪ অপরাহ্ণ ২২, জুন ২০২০
- লিড নিউজ, অর্থনীতি
A A

করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেও স্বর্ণের দাম বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি স্বর্ণে ৫ হাজার ৭১৫ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ ক্রয়মূল্য হবে ৬৯ হাজার ৮৬৭ টাকা।

সংগঠনটি বলছে, আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়ার কারণে দেশের বাজারে দাম বাড়ানো হয়েছে।
সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

মঙ্গলবার থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাজুস সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হ‌য়েছে, কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে আন্তর্জাতিক বাজারে বর্তমানে স্বর্ণের মূল্য সর্বোচ্চ অবস্থানে রয়েছে, ফলে দেশীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের মূল্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুস কার্যনির্বাহী কমিটি আজ (সোমবার) সন্ধ্যায় টেলি-কনফারেন্সে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক স্বর্ণ ও রৌপ্যের মূল্য নতুন ক‌রে নির্ধারণ করা হ‌য়ে‌ছে। আগামী ২৩ জুন থেকে দেশের বাজারে নতুন দরে স্বর্ণ বিক্রি হবে।

এ বিষয়ে বাজুসের সাধারণ দিলীপ কুমার আগরওয়ালা বলেন, করোনার কারণে বিশ্ববাজারের স্বর্ণের বিনিয়োগ বেড়েছে। যার কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম গত ৮ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায় উঠেছে। এছাড়াও দেশের বাজারে স্বর্ণের সঙ্কট রয়েছে। এসব বিষয় বিবেচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দাম বাড়ানো হয়েছে।

তিনি বলেন, করোনাভাইরাসের কারণে দেশের বাজারে স্বর্ণের বিক্রি প্রায় ৮৫ শতাংশ কমে গেছে। এর মধ্যে স্বর্ণের দাম বাড়ায় বিক্রিতে বড় প্রভাব পড়বে। আগামীতে স্বর্ণ বিক্রি শূন্যের কোঠায় নেমে আসবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

Reneta

২৩ জুন থেকে কার্যকর হওয়া নতুন দাম অনুযায়ী, সব‌চে‌য়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৫ হাজার ৭১৫ টাকা বা‌ড়ি‌য়ে নির্ধারণ করা হয়েছে ৬৯ হাজার ৮৬৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৯০০ টাকা বা‌ড়ি‌য়ে ৬৬ হাজার ৭১৮ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৭ টাকা বা‌ড়ি‌য়ে ৫৭ হাজার ৯৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম তিন হাজার ৬১৬ টাকা বা‌ড়ি‌য়ে ৪৭ হাজার ৬৪৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পূ‌র্বে নির্ধা‌রিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে।

এর আগে সর্ব‌শেষ ২৮ মে স্ব‌র্ণের দাম নির্ধা‌রণ ক‌রে‌ছিল বাজুস। ওই দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্ব‌র্ণের দাম ৬৪ হাজার ১৫২ টাকা। ২১ ক্যারেট ৬১ হাজার ৮১৯ এবং ১৮ ক্যারেটের দাম ৫৬ হাজার ৮০৪ টাকা। এছাড়া সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম ৪৪ হাজার ৩২ টাকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনীতিস্বর্ণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT