চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় যেভাবে ‘উপকার’ হবে ইউরোপিয়ান ফুটবলের!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২১ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২০
স্পোর্টস
A A

করোনাভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগ কবে কাটবে তার নিশ্চয়তা নেই। খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে এমনটাও কেউ বলতে পারবে না। তবে পৃথিবী আগের ব্যস্ততায় ফিরবে তো অবশ্যই, কিন্তু ফিরলেও ফুটবলকে আগামী কয়েক মৌসুমের জন্য পঙ্গু করে যাবে করোনা; এমনটাই হুশিয়ারি করেছেন উলি হোনেস।

একইসঙ্গে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের সাবেক সভাপতির বিশ্বাস, অন্তত কয়েক মৌসুম ১০০ মিলিয়ন দিয়ে খেলোয়াড় কেনার মত সক্ষমতা হারাবে ক্লাবগুলো।

বিশ্বের প্রায় সব লিগের মতই করোনা ভাইরাসের কারণে বড় রকমের ক্ষতির মুখে জার্মান পেশাদার ফুটবলের সর্বোচ্চ লিগ বুন্দেসলিগা। দেশটির শীর্ষ দুই লিগের খেলা স্থগিত হয়ে আছে। আগামী সপ্তাহে লিগ কমিটির সভায় ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হতে পারে স্থগিতাদেশের মেয়াদ।

একটি জার্মান ক্লাবের আয়ের উৎস মূলত তিনটি: টিকিট বিক্রি, সম্প্রচারসত্ত্ব ও বিজ্ঞাপন। মূল আয়ের ১২.৯ শতাংশ আসে টিকিট বিক্রির টাকা থেকে। আর ৫৭.৯ শতাংশ অর্থের যোগান দেয় সম্প্রচার ও পৃষ্ঠপোষকতা। করোনার কারণে ক্লাবগুলো এই তিন জায়গা থেকেই হারিয়েছে আয়।

ক্ষতি হলেও একবার লিগ শুরু হলে আস্তে আস্তে সেটা পুষিয়ে নেয়া হয়তো যাবে তবে চলতি বছর আর লিগ মাঠে না গড়ালে জার্মানির পুরো ফুটবল কাঠামোই ধ্বংসের মুখে পড়ে যাবে বলে হুঁশিয়ারি গত বছরের নভেম্বরে বায়ার্নের দায়িত্ব ছাড়া হোনেসের, ‘একবার লিগ শুরু করতে পারলে কিছুটা উত্থান-পতন থাকবেই। দর্শকদের ছাড়া খেললেও টিভিতে দেখানোর কারণে আয় করা সম্ভব। আর এমনটা হলে ২০১৯-২০ মৌসুমে কোন সমস্যা হবে না।’

‘কিন্তু বড়দিনের আগে যদি লিগ শুরু করা না যায় তাহলে বড় রকমের ক্ষতি আসন্ন, হয়তো পুরো লিগের অস্তিত্বই হুমকির মুখে পড়ে যাবে।’

Reneta

তবে এত খারাপ খবরের মাঝে করোনার মাধ্যমে ভালো কিছুও আশা করছেন হোনেস। বিগত কয়েক মৌসুমে দল-বদলের নামে যেভাবে অর্থের ছোড়াছুঁড়ি শুরু হয়েছিল তা কিছুদিনের জন্য থামবে বলে বিশ্বাস তার, ‘বর্তমান পরিস্থিতি একটি হুমকি আবার একইসঙ্গে গুছিয়ে নেয়ার একটা সুযোগও। হয়তো নির্দেশ দেয়া লাগবে না তবে আগামী কয়েক মৌসুম কোন ক্লাবই আর ১০০ মিলিয়নের বেশি খরচ করে খেলোয়াড় কিনতে পারবে না।’

‘দল-বদলের মান পড়ে যাবে। আগামী দুই-তিন বছর আর উঠে দাড়াতে পারবে না। সবগুলো দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে। সামনে এক নতুন ফুটবল বিশ্ব দেখার অপেক্ষায় সবাই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসফুটবললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT