চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় যুক্তরাজ্যে বেতনভুক্ত শ্রমিক কমেছে ৬ লাখ ৪৯ হাজার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনা মহামারিতে গত চার মাসে যুক্তরাজ্যে বেতনভুক্ত শ্রমিকের সংখ্যা কমেছে ৬ লাখ ৪৯ হাজার । ব্রিটিশ সরকার মার্চ থেকে জুনের পরিসংখ্যানে এ তথ্য নিশ্চিত করেছে। 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, এই সময়টাতে বিভিন্ন জায়গায় চাকরি ছাঁটাই এবং অল্প পরিসরের ব্যবসা বন্ধ থাকায় বেকারত্বের হার পাল্লা দিয়ে বেড়েছে। তাই সরকারের পরিসংখ্যানকে দ্বিমত পোষণ করে অনেকে বলছে করোনার কারণে যুক্তরাজ্যে বেকার হয়েছে ২০ লাখের বেশি মানুষ।

দেশটিতে অর্থনীতির নিম্নমুখী প্রবণতায় বেকারসংখ্যা বাড়লেও বিপুল সংখ্যক প্রতিষ্ঠান কর্মচারীদের কর্মসংস্থান বাঁচিয়ে রাখার জন্য সরকারের বরাদ্দকৃত ছুটিকে কাজে লাগিয়ে কর্মীদের চাকরিতে বহাল রেখেছে।

অর্থনীতিবিদরা বলছেন, অক্টোবর মাস শেষ না হওয়া পর্যন্ত এখনও যুক্তরাজ্যের কর্মসংস্থানে  বেকারত্বের পুরো প্রভাব বোঝা যাবে না।

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স (ওএনএস) জানিয়েছে, করোনভাইরাস মহামারির শুরুর পর থেকে যুক্তরাজ্যে মোট সাপ্তাহিক কর্ম ঘণ্টা ১৬ দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়েছে।

তবে এর আগে ১৯৭১ সালে হঠাৎ যুক্তরাজ্যে কর্মঘণ্টা হ্রাস পায় এবং সবচেয়ে হ্রাস পায় ১৯৯৭ সালের মে থেকে জুলাই পর্যন্ত।

Reneta

এক সমীক্ষয় দেখা যাচ্ছে, ২০২০ সালের এপ্রিল থেকে জুনের মধ্যে যুক্তরাজ্যে চাকরিতে অসংখ্য খালি পদ তৈরি হতে থাকে। তবে এর আগে ২০০১ সালে দেশটিতে কর্মসংস্থানে কমে ২৩ শতাংশে নেমে যায়, এরপর ২০০৯ সালে জুনেও একই চিত্র দেখা যায়।

ওএনএস বলছে, যুক্তরাজ্যে ১৬ থেকে ২৪ বছর বয়সী মানুষের মধ্যে এ বছর প্রায় ৪৮ হাজার মানুষ বেকার হয়েছে, এবং অন্যান্য বয়সী মানুষের বেকারত্বের হার আগের মতোই বৃদ্ধি পেয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, যারা চাকরি হারিয়েছে তারা অন্য কোন জায়গায় পরে আর চাকরি খোঁজেনি, তাই তাই বেকারদের চেয়েও দেশটির অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে।

আর্থিক সেবা সংস্থা ইকুয়ালসের প্রধান অর্থনীতিবিদ জেরেমি থমসন-কুক বলেছেন, সরকারি ছুটির স্কিমের আওতায় বিবেচনা করলে প্রায় ৯০ লাখ মানুষ এখনও চাকরি হারায়নি। যা যুক্তরাজ্যের অর্থনীতির চাকা সচল রাখতে একটা বিশাল ভূমিকা রাখতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT