চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় মৃত্যু বাড়ছে রাশিয়ায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৭ পূর্বাহ্ণ ০১, আগস্ট ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

গত কয়েক সপ্তাহজুড়ে করোনা মহামারিতে সংক্রমণের ভয়াবহতা সামলাতে হিমশিম খাচ্ছে রাশিয়া। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ৭৯২ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ২৪ হাজার।

ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, করোনার ডেল্টা ধরন ছড়িয়ে পড়ার দেশটিতে আবারও বৃদ্ধি পেয়ছে সংক্রমণ এবং মৃত্যু।জুনের দিকে মৃত্যু কমতে শুরু করলেও জুলাই মাসের মাঝামাঝিতে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে।

এর মধ্যেই দেশটির বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে টিকা গ্রহণে অনীহা। সম্প্রতি দেশটিতে চাকরিজীবীদের জন্য টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়। এর জের ধরে গত সপ্তাহগুলোয় কিছুটা বেড়েছে টিকা গ্রহণের প্রবণতা।

রাশিয়ায় প্রথম করোনা শনাক্তের পর থেকে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৫৮ হাজার ৫৬৩ জন। ইউরোপের দেশগুলোর মধ্যে এটিই করোনায় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। তবে রাশিয়ায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর প্রকৃত সংখ্যা আরও বেশি বলে অভিযোগ রয়েছে। দেশটিতে গত মে মাসের শেষ পর্যন্ত করোনায় কমপক্ষে ২ লাখ ৯০ হাজার জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে জরিপকারী সংস্থা রসতাত।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে এশিয়ার অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ ইন্দোনেশিয়ায়। দেশটিতে একদিনে করোনায় আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ২৮৪ জন, মৃত্যু হয়েছে ১ হাজার ৮০৮ জনের। মৃত্যু কমলেও করোনায় আক্রান্তের সংখ্যা আবার বাড়ছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছে ৫১ হাজার ৮৯৮ জন, মৃত্যু হয়েছে ২৪১ জনের।

তবে শেষ ২৪ ঘণ্টায় মৃত্যু এবং আক্রান্ত দুইটাই বেড়েছে ব্রাজিলে, একদিনে আক্রান্ত হয়েছে ৩৭ হাজার৫৮২, মৃত্যু হয়েছে ৯২৫ জন। সংক্রমণের দিক দিয়ে গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ ভারতে ৪১ হাজার ৭৯০ জন, মৃত্যু ৫৪২ জন।

Reneta

তবে করোনাভাইরাস ধরন ও অবস্থান পরিবর্তন করায় প্রতিদিনই নতুন নতুন শঙ্কা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

এরই মধ্যে বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৯ কোটি ৮৫ লাখ ছাড়িয়ে গেছে। সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। এর কারণ হিসেবে করোনার ডেলটা ধরনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।

একই সময়ে বিশ্বে করোনায় মোট মারা গেছে ৪২ লাখ ৩২ হাজার ৮৯২ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসরাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬

ট্রাম্পের সাথে সম্পর্ক, ইনফান্তিনোর বিরুদ্ধে আইওসি’তে অভিযোগ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত যা জানাল

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যাদুর্গত মানুষের পাশে গুলশান সোসাইটি

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT