চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় মৃতদের অর্ধেকই ঢাকা বিভাগের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০২ অপরাহ্ণ ১২, আগস্ট ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশে এখন পর্যন্ত করোনাভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছে ৩ হাজার ৫১৩ জন। এরমধ্যে ১ হাজার ৬৮১ জনই ঢাকা বিভাগের।

আর মৃত ব্যক্তিদের অধিকাংশের বয়সের ৬০ বছরের ঊর্ধ্বে। এখন পর্যন্ত মারা যাওয়া ১ হাজার ৬৬৬ জনের বয়স ৬০ বছরের বেশি। যা মোট মৃত্যুর ৪৭ দশমিক ৪১ শতাংশ।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তাতে আরও বলা হয়, ‘এখন পর্যন্ত মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১ হাজার ৬৮১ জন, যা ৪৭ দশমিক ৮৫ শতাংশ; চট্টগ্রাম বিভাগে ৮১৯ জন, যা ২৩ দশমিক ৩১ শতাংশ; রাজশাহী বিভাগে ২২৬ জন, যা ৬ দশমিক ৪৩ শতাংশ; খুলনা বিভাগে ২৭১ জন, যা ৭ দশমিক ৭১ শতাংশ; বরিশাল বিভাগে ১৩৫ জন, যা ৩ দশমিক ৮৪ শতাংশ; সিলেট বিভাগে ১৬২ জন, যা ৪ দশমিক ৬১ শতাংশ; রংপুর বিভাগে ১৪১ জন, যা ৪ দশমিক শূন্য এক শতাংশ; ময়মনসিংহ বিভাগে ৭৮ জন, যা ২ দশমিক ২২ শতাংশ।’

‘‘এখন পর্যন্ত বয়সের হিসাবে মৃত্যু শূন্য থেকে ১০ বছরের মধ্যে রয়েছে ১৯ জন, যা দশমিক ৫৪ শতাংশ;  ১১ থেকে ২০ বছরের মধ্যে ৩৪ জন, যা  দশমিক ৯৭ শতাংশ; ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৯১ জন, যা ২ দশমিক ৫৯ শতাংশ; ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২২৬ জন, যা ৬ দশমিক ৪৩ শতাংশ; ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪৮০ জন, যা ১৩ দশমিক ৬৬ শতাংশ; ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯৯৭ জন, যা ২৮ দশমিক ৩৮ শতাংশ এবং ৬০ বছরের ঊর্ধ্বে ১ হাজার ৬৬৬ জন, যা ৪৭ দশমিক ৪১ শতাংশ।’’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘নতুন মারা যাওয়া ৪২ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৯ জন আর বাড়িতে তিন জন। পুরুষ ৩৩ জন, নারী ৯ জন। এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন দুই হাজার ৭৮২ জন, শতাংশের হিসেবে ৭৯ দশমিক ১৯ শতাংশ এবং নারী ৭৩১ জন শতাংশের হিসেবে ২০ দশমিক ৮১ শতাংশ।’

Reneta

‘‘মারা যাওয়াদের মধ্যে বয়স বিবেচনায় রয়েছে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চার জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২২ জন এবং ৬০ বছরের বেশি বয়সের রয়েছেন ২৪ জন।’’

এছাড়াও মারা যাওয়া ৪২ জনের মধ্যে ঢাকা বিভাগের ২৭ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগের তিন জন করে, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে চার জন এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগে দুই জন করে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ‘নতুন সুস্থ হওয়াদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৪৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, রংপুর বিভাগে ৪২ জন, খুলনা বিভাগে ১৬০জন, বরিশাল বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ২৫৭ জন, সিলেট বিভাগে ৪৯ জন এবং ময়মনসিংহ বিভাগে রয়েছেন ১১ জন।’

‘নতুন করে কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন এক হাজার ৮১৫ জন, ছাড় পেয়েছেন  এক হাজার ৮৭৭ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন চার লাখ ৩২ হাজার ৭০১ জন, ছাড় পেয়েছেন তিন লাখ ৮৪ হাজার ৯৭৩ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪৭ হাজার ৭২৮জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন ৮৬২ জন, ছাড় পেয়েছেন ৩৯২ জন। এখন পর্যন্ত আইসোলেশনে গেছেন ৫৯ হাজার ২০৭ জন আর ছাড় পেয়েছেন ৩৯ হাজার ৪৭৭জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৯ হাজার ৭৩০ জন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল, তারা বিশ্ববিদ্যালয়ে পাঠদানের অধিকার রাখে না: মাহফুজ

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টেন্ডারে বিশেষ শর্ত দিয়ে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার সুযোগ থাকে: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ২৯, ২০২৬

হামে আরও তিন শিশুর মৃত্যু

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬

হবিগঞ্জ যাওয়ার পথে এনসিপি নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT