চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় ভয় নয়, ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৬ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

আতঙ্কিত না হয়ে করোনা ভাইরাস মোকাবেলায় সমন্বিত কৌশল নির্ধারণ করে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সার্কভুক্ত দেশগুলোর শীর্ষ নেতারা।

রোববার বিকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে ভিডিও কনফারেন্সে সার্ক নেতারা করোনা ভাইরাসের মতো অপরিচিত দুর্যোগে তৈরি থাকার পাশাপাশি সবাই মিলে তা মোকাবেলার আহ্বান জানিয়েছেন।

ভিডিও কনফারেন্সে শুরুতে মোদি ১০ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়ে ‘কোভিড-১৯ ইমার্জেন্সি ফান্ড’ গঠনের প্রস্তাব দেন। এই ফান্ড করোনা ভাইরাস মোকাবেলায় যে কোনো দেশ ব্যবহার করতে পারবেন বলেও জানান তিনি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় অনলাইন ট্রেনিংয়েরও প্রস্তাব দিয়ে ভাইরাসটির বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে প্রথমে তিনজন করোনা ভাইরাসে আকান্ত হলেও তাদের মধ্যে দুজন ভালো হয়ে গেছে। নতুন করে দুইজন আক্রান্ত হয় তবে দেশের ভেতর থেকে এখনো কেউ আক্রান্ত হয়নি। এখন আমাদের খারাপ সময় যাচ্ছে।’

‘‘এখন আমাদের একসাথে, কাছাকাছি থেকে কাজ করতে হবে। আমাদের একে অন্যের সহযোগিতা করতে হবে। আমাদের সক্ষমতা অনুযায়ি, আমাদের সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগাতে হবে। প্রয়োজনে টেকনিক্যাল লেভেলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজ করা যেতে পারে।’’

Reneta

জনগণকে সচেতন করার জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা কথা প্রচার করা হচ্ছে।’

তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদির প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, ‘আশা করি আমাদের আলোচনা এখানেই শেষ হবে না। এটি চলতে থাকবে। কীভাবে এ আলোচনা সামনের দিকে নেওয়া যায় তা আমাদের বিশেষজ্ঞরা এগিয়ে নেবেন। আমরা একে অন্যের সাথে ইন্টারকানেক্টেড।’

বক্তব্যর শুরুতে চীনের উহানে ২৩ বাংলাদেশি শিক্ষার্থীদের কোয়ারেন্টিনে থাকার সময়  ভারতের সহযোগিতার জন্য মোদিকে ধন্যবাদ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি করোনা ভাইরাস মোকাবেলায় সার্কভুক্ত দেশগুলো নিয়ে কমন ফ্রেমওয়ার্ক গঠনের প্রস্তবান দেন।

মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ ২০০৩ সালের সার্স মোকাবেলায় সার্কভুক্ত দেশগুলোর ভূমিকার কথা স্মরণ করে বলেন, কোভিড-১৯ নিয়ে আমাদের সকলের এগিয়ে আসা দরকার। করোনার জন্য মালদ্বীপসহ এ অঞ্চলের দেশগুলোতে পর্যটকের সংখ্যা কমছে। যা অর্থনীতির ওপরও আঘাত দিয়েছে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বলেন, ‘করোনা মোকাবেলায় শ্রীলঙ্কায় ন্যাশনাল টাস্কফোর্স গঠন করা হয়েছে যারা প্রতিদিন করোনা ভাইরাস রোগী ও কোয়ারেন্টিনের ওপর নজরদারি করছে। পাবলিক হেলথ ইন্সপেক্টররা কোয়ারেন্টিনে থাকাদের ওপর নজরে রাখছে।’

‘‘এছাড়া আন্তর্জাতিক কনফারেন্স, খেলাধুলাসহ সব ধরনের জনসমাগম বন্ধ করা হয়েছে। স্কুল বিশ্ববিদ্যালয়গুলো ২ থেকে ৬ সপ্তাহ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। সব দেশের সঙ্গে অন অ্যারাইভাল ভিসা বন্ধ করে দেয়া হয়েছে।’’

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি বলেন, ‘করোনা ভাইরাস মোকাবেলায় সব ধরনের পর্বত আরোহীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’

ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বলেন, ‘শুধু এই ভাইরাস নয় বরং এর কারণে পরে আমাদের অর্থনীতির ওপর যে আঘাত হানবে, সেক্ষেত্রেও আমাদের একই ধরনের সহযোগিতার প্রয়োজন পড়বে। আমাদের এই অঞ্চলের অর্থনৈতিক বিপদেও একে অন্যের সহযোগিতা ও পাশে থাকা প্রয়োজন।’

সার্কভুক্ত সকল দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান ভিডিও কনফারেন্সে উপস্থিত থাকলেও ছিলেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

ভিডিও কনফারেন্সে দেশটির স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাফর মির্জা উপস্থিত থেকে সার্ক সেক্রেটারিয়াটে ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া সার্ক স্বাস্থ্যমন্ত্রীদের কনফারেন্স আয়োজনের প্রস্তাবকেও স্বাগত জানায় পাকিস্তান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসনরেন্দ্র মোদিপ্রধানমন্ত্রী শেখ হাসিনাসার্কভুক্ত দেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুলাই ১৫, ২০২৬

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT