চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় বিপর্যয়ের মাঝেও মোদির ১.৮ বিলিয়ন ডলারের ‘স্বপ্নের প্রকল্প’, বিরোধীদের ক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০০ পূর্বাহ্ণ ০৭, মে ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সেন্ট্রাল ভিস্তা প্রকল্প

সেন্ট্রাল ভিস্তা প্রকল্প

করোনাভাইরাস মহামারীতে পুরোপুরি বিপর্যস্ত ভারত। হাসপাতালে হাসপাতালে মৃত্যুর মিছিল। এমন ঘোর দুর্দিনেও চলছে ভারতের নতুন সংসদ ভবন নির্মাণ (সেন্ট্রাল ভিস্তা) প্রকল্পের কর্মযজ্ঞ। ৪৭ হাজারের অধিক লোক এই প্রকল্প নির্মাণের সঙ্গে যুক্ত থাকছে, যারা তীব্র সংক্রমণের ঝুঁকিতে রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১.৮ বিলিয়ন ডলারের ‘স্বপ্নের প্রকল্প’ নিয়ে তৈরি হয়েছে বিরোধীদের মাঝে ক্ষোভ।  এমন ভয়াবহ সময়ে কেন নির্মাণ প্রকল্প চলতে হবে-তা নিয়ে সমালোচনা চলছে। এখানেই থেমে নেই, এ ঘটনা আদালত পর্যন্ত গড়িয়েছে।

মহামারীর এই দু:সময়ে নতুন সংসদ ভবন তৈরির প্রক্রিয়া স্থগিত করতে মামলা দায়ের করা হয়েছে সুপ্রিমকোর্টে৷ সেই মামলা শুনানিও হয়েছে দেশের শীর্ষ আদালত৷

সিএনএন বলছে, এর আগে দিল্লী হাইকোর্টেও একই দাবিতে মামলা করা হয়েছিল ৷ কিন্তু আগামী ১৭ মে পর্যন্ত সেই মামলার শুনানি স্থগিত করে দেয় দিল্লী হাইকোর্ট ৷ এরপর এই বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয় ৷ দুই মামলাকারীর হয়ে আদালতের সামনে মামলাটি উপস্থাপিত করেন প্রবীণ আইনজীবী সিদ্ধার্থ লুথরা৷

সেন্ট্রাল ভিস্তা বা নতুন সংসদ ভবন তৈরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘স্বপ্নের প্রকল্প’৷ মহামারী পুরো দেশের অর্থনীতির গ্রাফ যখন ক্রমশ নিম্নমুখী, ঠিক তখনই এই প্রকল্প গ্রহণ করা হয়। পরে তা কতোটা যুক্তিযুক্ত, সে বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করে৷ সেই প্রশ্ন আরও জোরদার হয় করোনা সংক্রমণ বেড়ে গেলে৷

প্রথম  লকডাউনের পর স্বাভাবিক পরিস্থিতি সামলাতে না সামলাতেই  এসে পড়ে করোনার দ্বিতীয় ঢেউ। অক্সিজেনের অভাবে শুরু হয় হাহাকার৷ পর্যাপ্ত ওষুধ ও টিকা না পেয়ে দিশেহারা হয়ে পড়ে জনতা৷ তারপরও নতুন সংসদ ভবন তৈরির সিদ্ধান্ত থেকে সরেনি নরেন্দ্র মোদির সরকার৷

Reneta

এমনকি, মহামারীর লকডাউন জারি হলেও যাতে সেন্ট্রাল ভিস্তার নির্মাণকাজ বন্ধ না হয়, সেই রাস্তা পাকা করা হয়েছে৷ ২০ হাজার কোটি টাকার এই প্রকল্পকে ‘জরুরি পরিষেবা’ হিসাবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

ফলে এই ঘটনা ক্ষুব্ধ বিরোধীরা৷ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন দলের নেতানেত্রীরা এই বিষয়ে কেন্দ্রের ভূমিকার সমালোচনা করেছেন ৷ সমালোচনা করা হয়েছে সমাজের অন্যান্য স্তর থেকেও ৷ কিন্তু থেমে রাখা যাচ্ছে না প্রকল্প নির্মাণ কাজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদিভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT