চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় বন্ধ হবে না শেয়ারবাজার: বিএসইসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৬ অপরাহ্ণ ২১, মার্চ ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

করোনার কারণে শেয়ারবাজার বন্ধ হওয়ার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) ও শীর্ষ ১০ ব্রোকারহাউজের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠকের পর বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ এমন সিদ্ধান্তের কথা জানান।

ওই বৈঠক সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে টানা পতন চলছে শেয়ারবাজারে। তাই বৈঠকে স্টেকহোল্ডাররা বাজারের সাম্প্রতিক অস্থিরতার পেছনে করোনা পরিস্থিতির অবনতি এবং বিনিয়োগকারীদের মনে পুঁজিবাজারে লেনদেন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাকে প্রধান কারণ হিসেবে তুলে ধরেছেন।

জবাবে কমিশনার শেখ শামসুদ্দিন বলেছেন, করোনা পরিস্থিতির অবনতি হলেও পুঁজিবাজার বন্ধ হওয়ার আশঙ্কা নেই। যতদিন ব্যাংক খোলা থাকবে ততদিন শেয়ারবাজারও খোলা থাকবে।

বৈঠকে পুঁজিবাজারে স্থিতিশীলতার প্রয়োজনে পর্যায়ক্রমে ব্যক্তি বিনিয়োগকারীদের উপর থেকে নির্ভরতা কমিয়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নির্ভর করার তাগিদ দিয়েছে বিএসইসি। এ লক্ষ্যে স্টক এক্সচেঞ্জের সদস্য প্রতিষ্ঠানগুলোকে তাদের ডিলার অ্যাকাউন্টে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

Reneta

জানা গেছে, বৈঠকে ব্রোকারহাউজগুলো তাদের ডিলার অ্যাকাউন্টে বিনিয়োগের ক্ষেত্রে একটি আইনী বিষয়কে কিছুটা বাধা বলে উল্লেখ করেন। ১৯৮৭ সালে প্রণীত একটি আইন অনুসারে, গ্রাহকদের পাশাপাশি ব্রোকার তার ডিলার অ্যাকাউন্টে শেয়ার কিনতে চাইলে আগে গ্রাহকের ক্রয়-আদেশ কার্যকর করতে হবে। পরে ডিলার অ্যাকাউন্টের ক্রয়-আদেশ বাস্তবায়ন হবে। এই শর্তের কারণে ডিলারদের বিনিয়োগ কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানান তারা।

এই পরিপ্রেক্ষিতে বিএসইসি বলেছে, ওই আইনের শর্ত পরিপালনের বিষয়ে কোনো কঠোর অবস্থানে যায়নি বিএসইসি। কেউ আইনের ওই শর্তটি লংঘন করলেও সেটিকে নন-কমপ্লায়েন্স বিবেচনা করা হয়নি, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেয়া হয়নি। এবারও বিষয়টিকে নন-কমপ্লায়েন্স হিসেবে গণ্য করা হবে না। তাই কোনো ব্রোকার চাইলে গ্রাহকের আগে তার ডিলার অ্যাকাউন্টে শেয়ার কিনতে পারবেন।

বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমিশনার শেখ শামসুদ্দিন বলেন, বাজারের সাম্প্রতিক দর পতনের পেছনে কোনো কারসাজি আছে কি-না তাদের জানা নেই। সব সময় তারা বাজার মনিটরিং করেন। এখনও করছেন। সব কিছুই পর্যালোচনা করে দেখা হচ্ছে।

বিএসইসির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ। সভায় বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম, ডিবিএর সভাপতি শরীফ আনোয়ার হোসেন, বিএমবিএ সভাপতি মো. ছায়েদুর রহমান, ডিবিএ ও বিএমবিএর উর্ধতন কর্মকর্তারা এবং শীর্ষ ১০ ব্রোকারহাউজের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিবিএপুঁজিবাজারশেয়ারবাজার
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT