চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় নির্বিকার ঢাকা দক্ষিণ সিটি, উত্তরে শুধুই হাত ধোয়া

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৭:২৬ অপরাহ্ণ ১৬, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনা ভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন ভাইরাসটি প্রতিরোধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। এই অবস্থায় স্বভাবতই নগরবাসীর প্রশ্ন – কী করছে কোটি মানুষের অভিভাবকের দায়িত্বে থাকা কর্তাব্যক্তিরা?

এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে চ্যানেল আই অনলাইন  দেখেছে, এখন পর্যন্ত করোনা ভাইরাসের প্রকোপ থেকে নগরবাসীকে রক্ষায় নিজেদের কোনো দায় দেখছে না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আর এতদিন পর আগামীকাল মঙ্গলবার প্রথমবারের মতো শুধু ‘হাত ধোয়া’ কর্মসূচি শুরু করতে যাচ্ছে উত্তর সিটি করপোরেশন।

করোনা ভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে কোনো কর্মসূচি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন হাতে নিয়েছে কিনা – জানতে চাইলে এই সিটির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, আমরা ডেঙ্গু-চিকনগুনিয়া নিয়ে সাধারণত কাজ করে থাকি। কিন্তু করোনা ভাইরাস নিয়ে এখন পর্যন্ত কিছু করছি না।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানান: উত্তর সিটি থেকে করোনা ভাইরাস প্রতিরোধে এবং এ থেকে জনগণকে সচেতন করে তুলতে ‘সচেতনতা মূলক’ কর্মসূচি গ্রহণ করেছে। যা আগামীকাল প্রথমবারের মতো গুলশান-২ ডিএনসিসি মার্কেটে অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেয়রের দায়িত্ব নেওয়ার অপেক্ষায় থাকা আতিকুল ইসলাম।

গত জানুয়ারিতে হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। তার আগে আনিসুল হকের অকাল মৃত্যুতে উপ-নির্বাচনে জয় পেয়ে তিনি ৯ মাস মেয়রের দায়িত্ব পালন করেন। পরে আইন অনুযায়ী মেয়র পদ থেকে পদত্যাগ করেন তিনি।

ঢাকা দক্ষিণ সিটিতে জাতীয় রাজনীতিতে ক্ষমতাসীনদের মনোনয়ন নিয়ে বিপুল ভোটে জয় পেয়ে মেয়র নির্বাচিত হন ব্যারিস্টার ফজলে নূর তাপস। তিনিও মে মাসের মাঝামাঝি মেয়র পদে দায়িত্ব নেবেন।

Reneta

এমন পরিস্থিতিতে উত্তর মেয়র শূন্য আর দক্ষিণে পুনরায় দলের মনোনয়ন পেতে ব্যর্থ হয়ে অনেকটাই নিষ্ক্রিয় বর্তমান মেয়র সাঈদ খোকন। যদিও আওয়ামী লীগের দলীয় কেন্দ্রীয় সকল কর্মসূচিতে তার সরব উপস্থিতি রয়েছে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। পরে সেটা ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। সারা বিশ্বে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ১৩৪ জন। আর প্রাণ হারিয়েছে ৬ হাজার ৬৮৪ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছেন ৭৭ হাজার ৮৬৫ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে ৮ ব্যক্তির শরীরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসঢাকা উত্তর সিটি করপোরেশনঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

লন্ডনে প্রকাশ্যে শ ম রেজাউল করিম, প্রশ্নের মুখে পলাতক সাবেক মন্ত্রী

জুলাই ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত

জুলাই ৩১, ২০২৬

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬

ঢাকার মঞ্চ মাতালেন কলকাতার সুমনা

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT