চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় থেমে নেই ‘মিস্টার এন্ড মিসেস ফটোজেনিক’ প্রতিযোগিতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১০ অপরাহ্ন ২৬, জুলাই ২০২০
বিনোদন
A A

করোনাকালেও থেমে নেই ‘মিস্টার এন্ড মিসেস ফটোজেনিক’ প্রতিযোগিতা। দ্বিতীয়বারের মতো এ আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। আড়াই শতাধিক আবেদন থেকে প্রাথমিক বাছাইপর্বে রাখা হয়েছে ২৫ জন প্রতিযোগিকে।

এ আয়োজনের পরিচালনা করছেন ফ্যাশন ডিজাইনার ওয়ালি আহমেদ ও জনপ্রিয় মডেল সৈয়দ রুমা, সার্বিক তত্ত্বাবধানে ওয়ালি এসোসিয়েট। তারা জানান, সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করে, স্বাস্থ্যবিধি মেনে এ কার্যক্রম চলছে।

রোববার (২৬ জুলাই) সেমিফাইনাল রাউন্ডে ১২ জন প্রতিযোগী নির্বাচন করা হবে। তারা লড়বেন ফাইনালে। ঈদুল আযহার পর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।

ওয়ালি আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেন, করোনার কারণে ঢাকার বাইরে থেকে যারা আবেদন করেছেন তাদের এবার ডাকিনি। গত পহেলা বৈশাখের পর থেকে প্রতিযোগিতা শুরু করেছি। জুনে প্রথম সপ্তাহে অডিশন রাউন্ড সম্পন্ন করেছি।

যে ২৫ জনকে অডিশনে রাখা হয়েছে তাদের দিয়ে বিভিন্ন ফটোশুট, ভিডিও শুটসহ বিভিন্ন ব্র্যান্ডের শুট করিয়ে তৈরি করানো হয়েছে। অডিশন রাউন্ডের বিচারক ছিলেন নায়লা নাঈম, আরজে সায়েম, সৈয়দ রুমা, ওয়ালি সুজন। জানা যায়, সেমিফাইনাল ও চূড়ান্ত পর্বে বিচারকদের তালিকায় থাকবে চমক।

আয়োজনটির পরিচালক সৈয়দ রুমা বলেন, ৪ মাস কাজ ছাড়া দূরে ছিলাম। মিডিয়ার অন্যান্য কাজ সীমিত আকারে শুরু হয়েছে। তাই আমরাও করোনা থেকে সুরক্ষার নিয়ম মেনেই কার্যক্রম চালাচ্ছি। করোনার কারণে কাজে একটু তো সমস্যা হচ্ছেই। তারপরও দূরত্ব বজায় রেখেই কাজ করছি। হয়তো ক্যামেরার সামনে এগুলো দেখাচ্ছি না।

Reneta

‘মিস্টার এন্ড মিসেস ফটোজেনিক’ প্রতিযোগিতা দুই পরিচালক ওয়ালি আহমেদ ও সৈয়দ রুমা জানান, একজন ছেলে (মিস্টার) ও একজন মেয়ে (মিসেস) বিজয়ী হবেন। এছাড়া দু’জন ছেলে এবং দু’জন মেয়ে হবেন প্রথম ও দ্বিতীয় রানার্স আপ। তারা এ প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মিডিয়াতে ক্যারিয়ার গড়তে পারবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: নায়লা নাঈমফ্যাশন ডিজাইনারমডেললিড বিনোদনসৈয়দ রুমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভোটের মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

পরকীয়ায় জড়িয়ে সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে হত্যা করল মা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রোপজ ডে: মনের মানুষের কাছে অনুভূতি জানানোর বিশেষ দিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেস আসনে জ্যাক শ্লসবার্গকে সমর্থন দিতে যাচ্ছেন ন্যান্সি পেলোসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট আজ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT