চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় চলে গেলেন বলিউড শিল্পী বিক্রমজিৎ কনওয়ারপাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৭ অপরাহ্ণ ০১, মে ২০২১
বিনোদন
A A

চলে গেলেন বলিউড শিল্পী বিক্রমজিৎ কনওয়ারপাল। শুক্রবার কোভিড-১৯ সংক্রান্ত জটিলতায় মুম্বাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। বয়স হয়েছিল ৫২ বছর।

বিক্রমজিৎ কনওয়ারপাল হিন্দি সিনেমা ও সিরিয়ালের অতি পরিচিত মুখ ছিলেন। তিনি বহু চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিয়ালে পার্শ্ব-চরিত্রে অভিনয় করেছেন।

অভিনেতা রোহিত রয় প্রথম টুইট করে বিক্রমজিতের চলে যাওয়ার খবর জানান। তিনি লিখেছেন, ‘এবং আমরা আরও একজনকে হারালাম… সবচেয়ে হাসিখুশি, ভদ্র, ইতিবাচক চিন্তার সদাহাস্য মানুষটা চলে গেলেন। আপনার আত্মার শান্তি কামনা করি।’

Banglabid

নির্মাতা অশোক পন্ডিতও শোক প্রকাশ করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘অভিনেতা বিক্রমজিৎ কনওয়ারপালের মৃত্যুর খবর শুনে খারাপ লাগছে। অনেক চলচ্চিত্র ও টেলিভিশন সিরিয়ালে তিনি পার্শ্ব-চরিত্রে অভিনয় করেছেন। তার পরিবারের জন্য শোক ও সমবেদনা।’

বিক্রমজিৎ কনওয়ারপাল ২০০২ সালে সেনাবাহিনী থেকে মেজর হিসেবে অবসর গ্রহণ করেন। ২০০৩ সালে, অভিনেতা হওয়ার শৈশব-স্বপ্ন পূরণের জন্য বলিউডে কাজ করা শুরু করেন। তারপর বহু ধারাবাহিক ও ছবিতে অভিনয় করেছেন। অভিনয় করেছেন ‘পেজ থ্রি’, ‘রকেট সিং: সেলসম্যান অব দ্য ইয়ার’, ‘আরাক্ষান’, ‘মার্ডার টু’, ‘টু স্টেটস’ এবং ‘দ্য গাজি অ্যাটাক’ ছবিতে। ‘স্পেশ্যাল ওপিএস’, ‘ইল্লিগাল জাস্টিস’, ‘আউট অফ অর্ডার’-এর মতো সিরিজে কাজ করেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘৬০০’ চারে চূড়ায় তামিম

পরবর্তী

খবরের কাগজ হাতে নেওয়ার আগেই বুক ধক করে ওঠে: জয়া

পরবর্তী

খবরের কাগজ হাতে নেওয়ার আগেই বুক ধক করে ওঠে: জয়া

মে দিবস: সিনজিয়াং-এ তুলার ক্ষেতে জবরদস্তিমূলক শ্রম

সর্বশেষ

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT