চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় বিশ্বব্যাপী সুস্থ ১ কোটি ৩০ লাখের বেশি, ভারতে আক্রান্ত বাড়ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৫ পূর্বাহ্ণ ১১, আগস্ট ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনায় বিশ্বব্যাপী ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ সুস্থ হয়ে উঠলেও সংক্রমণ ও মৃত্যুর হিসেবে একের পর এক রেকর্ড গড়েই চলছে ভারত। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী সর্বোচ্চ মৃত্যু ভারতে ৮৮৭ জন এবং শনাক্ত রোগী ৫৩ হাজার ১৩ জন। পরিসংখ্যান বলছে, ভারতের ১০টি রাজ্যের করোনা পরিস্থিতি অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে দেশটিতে প্রতিদিনই বাড়ছে করোনা মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা।

পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, বিহার, গুজরাট ও পাঞ্জাব- ভারতের এই রাজ্যগুলোতে সবচেয়ে বেশি করোনা রোগী আক্রান্ত এবং মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

বিশেষজ্ঞদের একাংশের মতে ভারত এখন তার করোনা পরিস্থিতির সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। দৈনিক ৬০ হাজারের ওপর নতুন রোগী আক্রান্ত হচ্ছে।

ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে, ভারতে কোভিড-১৯ আক্রান্ত হয়েছে মোট ২২ লাখ ৬৭ হাজার ১৫৩ জন।এদের মধ্যে চিকিৎসাধীন রয়েছে ৬ লাখ ৪০ হাজার ১৪০ জন,গুরুতর আশঙ্কাজনক রয়েছে ৯ হাজার জন। তবে ভারতের করোনা পরিস্থিতি যেদিকে এগুচ্ছে তাতে প্রতি দিনে ২ লাখ করে করোনা রোগী শনাক্তের আশঙ্কা করছেন অনেকেই।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ব্রাজিলে ৭২১ ও আক্রান্ত ২১ হাজার ৮৮৮জন এবং যুক্তরাষ্ট্রে মৃত্যু ৫৬৯ ও আক্রান্ত ৪৯ হাজার ৮শ। এছাড়া কলম্বিয়াতে মৃত্যু ৩১২, মেক্সিকো ২৯৩, সাউথ আফ্রিকা ২১৩, ইরানে ১৮৯ জন।

Reneta

করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের দুই কোটি ২ লাখ ৪৮ হাজার ৩৭০ জন। তাদের মধ্যে বর্তমানে ৬৪ লাখ ১৫ হাজার ৬৩০ জন চিকিৎসাধীন এবং ৬৪ হাজার ৭৫২ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ১ কোটি ৩১ লাখ ৪ হাজার ৩১২ জন সুস্থ হয়ে উঠেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাবিশ্বব্যাপীভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিপ্লবী গার্ডকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

জুলাই ১৩, ২০২৬

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT