চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় একদিনে আরও ১০ হাজার মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৬ পূর্বাহ্ণ ০২, জুন ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাসে মৃত্যু

করোনাভাইরাসে মৃত্যু

বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ৩৪৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে শনাক্ত হয়েছে ৪ লাখ ৪৭ হাজার ২০১ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট মৃত্যু ৩৫ লাখ ৭৫ হাজারের বেশি এবং আক্রান্ত হয়েছে ১৭ কোটি ১৯ লাখের উপরে।

পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারতে। দেশটিতে একদিনে মৃত্যু ৩ হাজার ২০৫ জন। আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৩ হাজার ২২৮ জন। যা আগের দিনের সংক্রমণ এবং মৃত্যুর চেয়ে বেশি।

মে মাসের শেষে এসে করোনার প্রকোপ কিছুটা নিয়ন্ত্রণে এনেছিল ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। তবে জুনের শুরুতে দেশটিতে আবার আগের মতোই মৃত্যু সংক্রমণ ঊর্ধ্বমুখী। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৩৪৬ জন। আক্রান্ত হয়েছে ৭৭ হাজার ৮৯৮ জন।

তৃতীয় সর্বোচ্চ মৃত্যু আর্জেন্টিনায় ৬৪০ জন। আক্রান্ত ৩৫ হাজার ৩৫৫ জন। কম্বোডিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫২৩ জন। দেশটিতে আক্রান্ত হয়েছে ২৬ হাজার।

তবে করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রেই। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি ৪১ লাখ ৩৬ হাজার ৭৬৮ জন এবং মারা গেছেন ৬ লাখ ১০ হাজার ৪৩৬ জন।

Reneta

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন দুই কোটি ৮৩ লাখ ৮ হাজার ৮৮৩ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন তিন লাখ ৩৫ হাজার ১১৪ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছেন এক কোটি ৬৬ লাখ ২৫ হাজার ৫৭২ জন এবং মারা গেছেন চার লাখ ৬৫ হাজার ৩১২ জন।

আক্রান্তের তালিকায় তুরস্ক ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আক্রান্তকরোনাকরোনাভাইরাসবিশ্বব্যাপীমৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT