চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় ইন্দোনেশিয়াতে মৃত্যুর মিছিল, আবারও শনাক্ত বাড়ছে ভারত ও যুক্তরাষ্ট্রে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৬ পূর্বাহ্ণ ০৩, আগস্ট ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসে একদিনে সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। তবে বিশ্বে একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ায়।

যুক্তরাষ্ট্রে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৫৬ হাজার ৩৬৯ জন আর প্রাণ হারিয়েছে ২১৩ জন। এর মধ্যে দিয়ে সেখানে মোট করোনায় আক্রান্ত শনাক্ত হলো ৩ কোটি ৫৮ লাখ ৯৬ হাজার মানুষ আর মোট প্রাণ হারালো ৬ লাখ ২৯ হাজারের বেশি।

শনাক্ত কিছুটা কম থাকলেও একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ায়। ২৪ ঘণ্টায় সেখানে প্রাণ হারিয়েছে ১ হাজার ৫৬৮ জন। এই সময়ে দেশটিতে শনাক্ত হয়েছে ২২ হাজার মানুষ। সেখানে করোনায় মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৪ লাখ ৬২ হাজার ৬০০ মানুষ আর প্রাণ হারিয়েছে ৯৭ হাজার ২৯১ জন।

পাশের দেশ ভারতেও আবার সংক্রমণ কিছুটা বাড়তির দিকে। একদিনে সেখানে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৩০ হাজার মানুষ আর প্রাণ হারিয়েছে ৪২০ জন।

এরই মধ্যে বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৯ কোটি ৯৫ লাখ ছাড়িয়ে গেছে। সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। এর কারণ হিসেবে করোনার ডেলটা ধরনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।

একই সময়ে বিশ্বে করোনায় মোট মারা গেছে ৪২ লাখ ৪৮ হাজার ১০৩ জন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্দোনেশিয়াকরোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার বক্তব্য প্রচারে সতর্ক করল সরকার, গ্যাস সংকট নিয়ে আশার বার্তা

আগস্ট ৪, ২০২৬

‘হলুদ সাংবাদিকতা’র অভিযোগে পাকিস্তানে আল জাজিরার ওয়েবসাইট ব্লক

আগস্ট ৪, ২০২৬

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

আগস্ট ৪, ২০২৬

ইনফান্তিনোকে সরাতে নতুন বৈশ্বিক টুর্নামেন্টের পরিকল্পনা উয়েফাসহ তিন মহাদেশীয় ফুটবল সংস্থার

আগস্ট ৪, ২০২৬

বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT