চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় আরও ভয়াবহ ইতালির অবস্থা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৮ পূর্বাহ্ণ ১৮, মার্চ ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

চীনের চেয়েও আশঙ্কাজনকভাবে বাড়ছে ইতালিতে করোনা ভাইরাসে মৃত্যুর হার। দেশটিতে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার প্রায় ১৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সেখানে আরও ৩৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতালিতে করোনায় ২ হাজার ৫০৩ জনের মৃত্যু হলো। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৫০৬ জন। যা একদিন আগেও ছিল ২৭ হাজার ৯৮০ জন। পরিসংখ্যানে দেখা যাচ্ছে মৃত্যুর হার ১২ দশমিক ৬ শতাংশ হারে বেড়েছে পেয়েছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো জানিয়েছে, বিশ্বজুড়ে এ ভাইরাসে সাত হাজার ৯৮৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা এক লাখ ৯৮ হাজার ৪২২। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৮২ হাজার ৭৬২ জন।

বিশ্ব পরিস্থিতি
করোনা ভাইরাসে তুরস্ক, মালয়েশিয়া ও ব্রাজিলে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং আফ্রিকার দেশ গাম্বিয়া, মোজাম্বিক, মন্টিনেগ্রো ও বার্বাডোসে করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।

ভারতে আরও একজনের মৃত্যু হয়েছে এবং কলকাতায় করোনা আক্রান্ত প্রথম ব্যক্তি শনাক্ত হয়েছে। যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ২ হাজার।

ব্যবসায়ী এবং করোনা আক্রান্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

Reneta

যুক্তরাষ্ট্রের সবক’টি রাজ্যে ছড়িয়েছে করোনার সংক্রমণ। মার্কিনীদের হাতে সরাসরি অর্থ সহায়তা পৌঁছে দেবার চিন্তা-ভাবনা করছে ট্রাম্প প্রশাসন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন বাস্কেটবল খেলোয়াড় কেভিন ডুরান্ট।

বিশ্বজুড়ে এমন পদক্ষেপে নিরাপত্তা পরিষদের সকল বৈঠক এক সপ্তাহের জন্য বাতিল করেছে জাতিসংঘ। ইইউভুক্ত দেশগুলো নিজেদের মধ্যে এক মাসের জন্য ভ্রমণ নিষিদ্ধ করেছে।

কাতারে খাবার এবং ওষুধের দোকান ছাড়া সকল দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে। তিউনিশিয়ায় সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি, সকল মসজিদ, রেস্টুরেন্ট এবং মার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া বেলজিয়ামে বাসা থেকে বের না হবার নির্দেশ দেয়া হয়েছে।

সাইপ্রাসে ২ সপ্তাহের জন্য ইউরোপের ২৮ দেশের ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে এবং করোনায় আক্রান্তদের স্বাস্থ্যসেবায় মরক্কোতে সেনা মোতায়েনের ব্যবস্থা নেয়া হয়েছে।

করোনা ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন সংবাদ ছড়ানোয় তুরস্কে ১৯ জনকে আটক করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিকরোনা ভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ডাকচিহ্ন প্রকাশ

পরবর্তী

চলে গেলেন অভিনেতা স্টুয়ার্ট হুইটম্যান

পরবর্তী

চলে গেলেন অভিনেতা স্টুয়ার্ট হুইটম্যান

প্রয়োজনে কিছু জায়গায় শাটডাউন: কাদের

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT