বিনোদন

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে রণধীর কাপুর

রণধীর কাপুরের ছবি, হাসপাতালে আক্রান্ত, বাংলা সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে আক্রান্ত রণধীর কাপুরের ছবি, চ্যানেল আই অনলাইন সংবাদ প্রতিবেদন অনুযায়ী।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত এক বছর ধরেই কাপুর পরিবারের জন্য সময়টা খারাপ যাচ্ছে। গত বছর ৩০ এপ্রিল মারা গেছেন ঋষি কাপুর। চলতি বছরের ফেব্রুয়ারিতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রাজীব কাপুরের। এরপর করোনায় আক্রান্ত হন নীতু কাপুর, রণবীর কাপুর। যদিও বর্তমানে সেরে উঠেছেন তারা।

তবে এবার করোনায় আক্রান্ত হলেন রণধীর কাপুর। এইমুহূর্তে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। হাসপাতালের অন্যতম কর্ণধার ডা.সন্তোষ শেঠির বরাতে এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

বুধবার রাত্রে শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এই বর্ষীয়ান অভিনেতাকে। সেখানেই করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে। শুরু হয়েছে তার চিকিৎসা।

বিষয়:ঋষি কাপুর কোভিড নীতু কাপুর বলিউড ভারত রণধীর কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…