চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় আক্রান্ত স্পর্শিয়া, বললেন ‘ভয়ের কিছু নেই’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ন ১৫, অক্টোবর ২০২০
বিনোদন
A A

টানা শুটিং করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন অর্চিতা স্পর্শিয়া। সপ্তাহ খানেক আগে করোনা পরীক্ষা করালে এ অভিনেত্রীর রিপোর্ট পজিটিভ আসে। তখন থেকে নিজ বাসায় আইসোলেশনে আছেন ‘কাঠবিড়ালী’ ছবির এ অভিনেত্রী।

তবে ভয়ের কোনো কারণ নেই। দিনে দিনে পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন স্পর্শিয়া। চ্যানেল আই অনলাইনকে মুঠোফোনে স্পর্শিয়া বলেন, সপ্তাহ খানেক আগে শরীরে জ্বর ছিল। দুর্বল লাগছিল। করোনা টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে বাসায় চিকিৎসা নিয়েছি। ভয়ের কিছু নেই। আমি পুরোপুরিভাবে সুস্থ আছি।

স্পর্শিয়া বলেন, বাসা থেকেই যাবতীয় কাজকর্ম করছি। লাইভ ইন্টার্ভিউতেও অংশ নিয়েছি। আগামি মাসে আমার নতুন ছবির শুটিং। সেই কাজের জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছি। যেহেতু সুস্থ রয়েছি, সামনে আবারও করোনা টেস্ট করাবো। সবার কাছে দোয়া চাই। যেন এ রোগ থেকে পুরোপুরি আরোগ্য লাভ করতে পারি।

স্পর্শিয়ার সঙ্গে আলাপকালে তিনি জানান, চলতি মাসের শুরু থেকে ‘নবাব এলএলবি’ ছবির শুটিং করছেন। তার ধারণা, শুটিং সেট থেকেই তিনি আক্রান্ত হয়েছেন। বললেন, আমাদের শুটিং ইউনিটে শতশত মানুষ থাকে। মনে হচ্ছে সেখান থেকে আক্রান্ত হয়েছি।

তিনি বলেন, এ ছবির চরিত্রের জন্য মানসিকভাবে একটা চাপের মধ্যে ছিলাম। এ জন্য মানসিকভাবেও অসুস্থ লাগছিল। তবে ভয়ের কোনো কারণ নেই। ট্রমা থেকে বেরিয়ে আসছি। তাছাড়া আমার অংশের শুটিংও শেষ। বাকি রয়েছে শুধু ডাবিং। পরিচালকের সঙ্গে আলাপ হয়েছে। সুস্থ হলেই ডাবিংয়ে অংশ নিতে চাই। পাশাপাশি প্রচার প্রচারণায় থাকতে চাই।

‘নবাব এলএলবি’ ছবির পরিচালক অনন্য মামুন চ্যানেল আই অনলাইনকে বলেন, স্পর্শিয়ার কাজ আগেই শেষ হয়েছে। তার জন্য ছবির কাজ থেমে থাকবে না। অন্যদের নিয়ে দেশের বাইরে গানের শুটিংয়ের জন্য অপেক্ষা করছি।

Reneta

সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে সেপ্টেম্বরে শুরু হওয়া ‘নবাব এলএলবি’ ছবির শুটিং প্রায় শেষের দিকে। প্যান্ডামিকের মধ্যেও ঝুঁকি নিয়ে শুটিংয়ে নামেন দেশীয় সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খান। দিনরাত এক করে টানা শুটিংয়ের মাধ্যমে তিনি কাজ শেষ করছেন।

শাকিব ছাড়াও অভিনয় করছেন মাহি, স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম, রাশেদ অপু, এল আর সীমান্ত, শাহেদ আলী প্রমুখ।

নির্মাতা অনন্য মামুন শুরু থেকে জানিয়ে আসছেন ‘নবাব এলএলবি’ আই-থিয়েটার নামে একটি অ্যাপে মুক্তি দেয়া হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: অর্চিতা স্পর্শিয়াএল আর সীমান্তকরোনামাহিরাশেদ অপুলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশাকিব খানশাহেদ আলীস্পর্শিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘অনেক দিন পর নানি বাড়ি এসেছি, ধানের শীষে ভোট চাইতে’

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার জন্য ভোট চাইতে মাঠে জাইমা রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

খালেদের ৪ উইকেট, দুরন্তকে ১৪৫ রানে থামাল শান্তর দুর্বার

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেফার্ডের হ্যাটট্রিকে পাঁচ উইকেট, স্কটল্যান্ডকে হারাল উইন্ডিজ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কারাদণ্ডের বদলে জরিমানা রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT