চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় আক্রান্ত অর্জুন রামপাল ও নীল নীতিন মুকেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৪ পূর্বাহ্ণ ১৯, এপ্রিল ২০২১
বিনোদন
A A

করোনার থাবা পড়ছে একের পর এক বলিউড তারকার ওপর। এবার আক্রান্ত হলেন অর্জুন রামপাল ও নীল নীতিন মুকেশ। সোশ্যাল মিডিয়ায় নিজেরাই এই খবর জানিয়েছেন তারা।

ইনস্টাগ্রামে অর্জুন রামপাল লিখেছেন, ‘আমার কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। আমার তেমন কোনো উপসর্গ নেই। নিজেকে আইসোলেশনে রেখেছি। চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খাচ্ছি ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলছি। গত ১০ দিনে যারা আমার সংস্পর্শে এসেছে, তাদের সকলকে প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। খুব ভয়ংকর একটা সময় পার করছি। তবে আমরা যদি সজাগ ও সতর্ক থাকতে পারি তবে একসঙ্গে হারিয়ে দিতে পারব করোনা। তাতে সকলেরই মঙ্গল।’

নীল নীতিন মুকেশ একা নন, তার পুরো পরিবার করোনায় আক্রান্ত হয়েছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘বাড়িতে থাকা সহ সব ধরণের সাবধানতা অবলম্বন করার পরেও, দুর্ভাগ্যবশত আমি ও আমার পরিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। আমরা সমস্ত বিধি মেনে বাড়িতে কোয়ারেন্টাইনে আছি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাচ্ছি। ভালোবাসা ও শুভেচ্ছার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ ও নিরাপদ থাকুন।’

মহারাষ্ট্রে বেড়ে চলা কোভিড পরিস্থিতির কারণে আপাতত সেখানে কারফিউ ঘোষণা করা হয়েছে। তাই মুম্বাই ছাড়ছেন অনেক তারকাই। মা অমৃতার সঙ্গে মালদ্বীপ গিয়েছেন সারা আলি খান। নীনা গুপ্তা গিয়েছেন উত্তরাখণ্ডের মুক্তেশ্বরে। মুম্বাই ছেড়েছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্জুন রামপালকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা এগিয়ে, ইংল্যান্ড-নরওয়ে হবে উত্তেজনাময়: গোলাম সারোয়ার টিপু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান গণমাধ্যম প্রধানদের

জুলাই ১১, ২০২৬

নানা বাড়ি এসে পানিতে ডুবে ইতালি প্রবাসী শিশুর মৃত্যু

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ১১, ২০২৬

সীমান্তে ৪ জনকে পুশইন চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় শূন্যরেখায়

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT