চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার ১৫০তম দিনে কোন পথে বাংলাদেশ?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৫:১৩ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২০
সম্পাদকীয়
A A
করোনাভাইরাস

মার্চে দেশে করোনা সংক্রমণের শুরু থেকেই পরীক্ষা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে আসছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সংক্রমণ মোকাবিলায় বেশি বেশি পরীক্ষা বাড়ানোর কথা বলে আসছে।

দেশে করোনা সংক্রমণের ১৫০ দিনে গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ১২৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৭১২টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১২ লাখ ১ হাজার ২৫৬টি। নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ৮৭ শতাংশ।

দেশে এপর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৪ হাজার ২০ জন। ১৫০ তম দিনে আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৫০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ২৩৪-এ।

পাশ্বর্বতী দেশ ভারতে বর্তমানে করোনার সর্বোচ্চ অবস্থা বিরাজ করছে। সারাবিশ্বের মধ্যে তৃতীয় সর্বোচ্চ সংক্রমণে অবস্থান করছে তারা। ভারতের কিছু রাজ্যে চরম আকারের সংক্রমণ প্রতিরোধে লকডাউন কঠোর করা হয়েছে। পরিবেশ ও জীবনাচরণের দিক থেকে বাংলাদেশ ও ভারতের মানুষের খুব একটা পার্থক্য নেই বললেই চলে। সেহিসেবে দেশে অতিরিক্ত সর্তকতা প্রয়োজন বলে আমরা মনে করি।

করোনার পরীক্ষা একসময় ২০ হাজারের কমবেশি হলেও বর্তমানে গত কয়েকমাস হলো ১০ হাজারের আশেপাশে পরীক্ষা হচ্ছে। পরীক্ষা কমার কারণ হিসেবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যানুসারে, পরীক্ষা নিয়ন্ত্রিত করার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। রোগী শনাক্ত বাবদ ব্যয় কমানো, পরীক্ষার কিটের স্বল্পতা, সরকারি পরীক্ষা কেন্দ্রগুলোর ওপর চাপ কমানো, অপরীক্ষিত নমুনার জট না রাখা, অপ্রয়োজনে উপসর্গহীন ব্যক্তির পরীক্ষা বন্ধ করা অন্যতম।

পরিস্থিতি বা প্রেক্ষাপট যাইহোক করোনা পরীক্ষা বাড়ানো উচিত বলে আমরা মনে করি। এছাড়া ব্যাপক আকারে স্বল্প ব্যয়ে এন্টিবডি পরীক্ষার বিষয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, যাতে করে বিরাট সংখ্যক জনগণের স্বাস্থ্য ও ঝুঁকি নির্ণয় সহজ হয়। ঈদের ছুটিতে দেশের সব জেলায় জনগণের যাতায়াত বেড়ে যাওয়ার ফলে জেলায় জেলায় ঝুঁকি বেড়েছে, সেদিকেও খেয়াল করা প্রয়োজন। আমাদের আশাবাদ, সংশ্লিষ্ট সকলে এ বিষয়ে নজর দেবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

আমি তাদের ক্ষমা করতে চাই: মোদি

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, দুর্নীতিতে থাকবে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২, ২০২৬

৮৬ রানের লক্ষ্য দিয়েও গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন গায়ানা

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিকের ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

কারিগরি বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT