চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার সময়ে অবসর চিন্তা পেয়ে বসেছে ওয়ার্নারকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৫ অপরাহ্ণ ২৮, জুলাই ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

করোনা সবার স্বাভাবিক জীবনকে অনেক পাল্টে দিয়েছে। এর মাঝে ক্রিকেট ফিরলেও তা আগের মতো স্বাভাবিক নয়। ক্রিকেটাররা জৈব-নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থেকে খেলছেন। পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ মিলছে না। এত কড়াকড়ি আর জীবনের ঝুঁকি দেখে হাঁপিয়ে উঠেছেন ডেভিড ওয়ার্নার। এভাবে চলতে থাকলে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ভাবনা-চিন্তা করার সময় এসেছে বলে মনে করেন বাঁহাতি অস্ট্রেলিয়ান ওপেনার।

১১৭ দিন বিরতির পর ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দিয়ে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে অস্ট্রেলিয়ার। দেশে ফিরেই ওয়ার্নার খেলতে যাবেন আইপিএলে। ১৯ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর আইপিএল খেলার পর ডিসেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ অজিদের। ভারতের বিপক্ষে খেলার আগে আছে আফগানিস্তানের বিপক্ষে টেস্টও।

অল্প সময়ের মধ্যে এতগুলো খেলা, পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ হবেই না ওয়ার্নারের। বাঁহাতি ওপেনার বুঝতে পারছেন এভাবে পরিবার থেকে দূরে থাকাটা তার জন্য সহজ হবে না। পরিবার থেকে যেন দূরে না থাকতে হয় তাই আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার নিয়ে ভাবনার সময় এসেছে বলেও মনে করছেন।

‘স্ত্রী আর তিন মেয়ে, তাদের কাছে আমি ভীষণ ঋণী, তারা আমার ক্যারিয়ারের বিশাল অংশজুড়ে আছে। আপনাকে সবসময় আগে পরিবার নিয়ে ভাবতে হবে। এমন ঝুঁকির সময়ে আপনার সিদ্ধান্ত নিয়েও ভাবতে হবে।’

এর আগে ২০২১ সালে ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপের পর ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন ওয়ার্নার। কিন্তু ২০২০ টি-টুয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে ২০২১ সালে নেয়া হয়েছে, আর ২০২১ সালের বিশ্বকাপ পিছিয়ে গেছে ২০২২ পর্যন্ত। এখন ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপ হলে খেলবেন কিনা তা নিয়েও ভাবনা-চিন্তা করে সিদ্ধান্ত নিতে চাইছেন ওয়ার্নার।

‘অবশ্যই অস্ট্রেলিয়ায় এখন বিশ্বকাপ হচ্ছে না, এখানে হলে খেলার আর জয়ের জন্য দারুণ একটা ব্যাপার হতো। যেহেতু পিছিয়ে গেছে, ভারতে বিশ্বকাপ হলে আমাকে আবারও ভাবতে হবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ার্নারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ছিল জুলাই আন্দোলনের কণ্ঠস্বর

জুলাই ১৩, ২০২৬

ভারী বর্ষণে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ২০০ মেগাওয়াট

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

জুলাই ১৩, ২০২৬

রাজধানীর ভূমিকম্প ও অগ্নিঝুঁকি মানচিত্রও প্রণয়ন করা হয়েছে

জুলাই ১৩, ২০২৬

বন্যাকবলিত ১১ জেলার সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT