চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার মুখে খাওয়া ওষুধ ‘মলনুপিরাভির’ উৎপাদনের অনুমতি পেল ইনসেপ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২২
স্বাস্থ্য
A A

কোভিড-১৯ চিকিৎসায় ব্যবহৃত মুখে খাওয়ার ওষুধ ‘মলনুপিরাভির’ উৎপাদনের জন্য দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড প্যারেন্ট কোম্পানি এমএসডি’র পক্ষে মেডিসিন প্যাটেন্ট পুল (এমপিপি) থেকে সাবলাইসেন্স পেয়েছে।

বাংলাদেশসহ ১০৫টি নিম্ন ও মধ্যম আয়ের দেশে মলনুপিরাভির যাতে সহজলভ্য হতে পারে সেজন্য মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমএসডি (যা মার্ক এন্ড কো. ইনক-ইউএসএ এর একটি বাণিজ্যিক নাম) এবং এমপিপি যৌথভাবে এই সাবলাইসেন্স দিয়েছে।

সাবলাইসেন্সধারী ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লিঃ এর রয়েছে স্ট্রিংজেন্ট রেগুলেটারি অথরিটি (এসএআরএ)-এর অনুমোদন অথবা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রি-কোয়ালিফাইড উৎপাদন ফ্যাসিলিটি এবং বিশ্বব্যাপী নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতাদের অন্যতম বৃহৎ সরবরাহকারী হিসাবে ইনসেপ্টার অভিজ্ঞতা রয়েছে।

ইনসেপ্টার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেন, ‘যথাযথ যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ইনসেপ্টাকে এই সাবলাইসেন্স প্রদানের জন্য আমরা এমএসডি ও এমপিপিকে ধন্যবাদ জানাই।’ তিনি আরও বলেন, ‘ইনসেপ্টা তার দুটি ফ্যাক্টরি থেকে এই ওষুধটি সরবরাহ করতে পারবে, যার একটি ইউকে এবং অন্যটি জার্মান কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত। আমরা প্রাথমিকভাবে এই ওষুধটির জন্য ৯০ মিলিয়ন ক্যাপসুল তৈরির ক্যাপাসিটি রেখেছি, তবে প্রয়োজন হলে আমরা উৎপাদন ক্ষমতা আরও অনেক বাড়াতে পারব। আমরা আত্মবিশ্বাসী যে এমএসডি থেকে প্রাপ্ত প্রযুক্তিগত তথ্যের সাহায্যে, আমরা এই ওষুধটির চাহিদা সবগুলো দেশে মেটাতে সক্ষম হব। আমরা বিশ্বাস করি যে আমরা এই ধরনের ওষুধ স্বল্প খরচে উৎপাদনের জন্য একটি বৈশ্বিক কেন্দ্র হয়ে উঠতে পারি এবং এই মহামারী থেকে উত্তরণের প্রচেষ্টায় একটি বড় ভূমিকা পালন করতে পারি।’

এমপিপি হলো জাতিসংঘ সমর্থিত সংস্থা যেটি পেটেন্ট হোল্ডার কোম্পানির সাথে পাবলিক-হেলথ্ নিয়ন্ত্রিত লাইসেন্স এবং জেনেরিক নির্মাতাদের সাথে সাবলাইসেন্স নিয়ে আলোচনা করে কম দামে জেনেরিক ওষুধের বিক্রয়কে উৎসাহিত করে।

মলনুপিরাভির গত বছরের ৪ নভেম্বর ইউকে মেডিসিন্স এন্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটারি এজেন্সী (এমএইচআরএ) থেকে থেকে অনুমোদন পেয়েছে এবং একই বছরের ২৩ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (ইএস-এফডিএ) থেকে জরুরি ব্যবহারের অনুমোদন লাভ করে।

Reneta

করোনা পরীক্ষায় পজেটিভ শনাক্ত হলে হালকা থেকে মাঝারি ধরনের সংক্রমণের ক্ষেত্রে (কোভিড-১৯) এবং হাসপাতালে ভর্তি বা মৃত্যুসহ তীব্র ঝুঁকিতে রয়েছে এবং এফডিএ অনুমোদিত কোন চিকিৎসা ব্যবস্থা না থাকলে সে সকল প্রাপ্তবয়স্কদের চিকিৎসায় মলনুপিরাভির ব্যবহার করা যাবে।

ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস্ লিঃ একটি স্বনামখ্যাত ওষুধ প্রস্তুতকারী কোম্পানি যা ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়, কোম্পানিটি বাংলাদেশ সহ সারা বিশ্বের জনগণকে উন্নতমানের ওষুধ সরবরাহ করে। ইনসেপ্টার রয়েছে একটি অত্যাধুনিক সিজিএমপি নিয়ন্ত্রিত উৎপাদন ব্যবস্থা। প্যারেন্ট কোম্পানির কাছ থেকে এই ধরনের প্রযুক্তি গ্রহণ করার জন্য এবং বিশাল উৎপাদন ক্ষমতার মাধ্যমে বিশ্বব্যাপী সরবরাহ করার জন্য ইনসেপ্টার রয়েছে অত্যন্ত মেধাবী এবং দক্ষ জনশক্তি। একটি শীর্ষস্থানীয় জেনেরিক প্রস্তুতকারক হিসাবে কোম্পানির ট্র্যাক রেকর্ড অনুযায়ী ৮০টি দেশে এর বিশ্বব্যাপী প্রসারণের সুবিধা দেওয়া হবে, যার ফলে এই কোভিড-১৯ এর মুখে খাওয়ার ওষুধের একটি ত্বরান্বিত, সময়োপযোগী ও সফল প্রবেশ এবং বাণিজ্যিকীকরণ হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনা ভাইরাসমলনুপিরাভির
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাটারদের মনে ‘দ্বিধা’ তৈরি করে উইকেট তুলেছে বাংলাদেশ

মে ১০, ২০২৬

‘হাত মিলিয়েছে’ বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

মে ১০, ২০২৬

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মে ১০, ২০২৬

সব মানুষের ব্যাংক হিসেবে ভূমিকা রাখতে চায় শাহজালাল ইসলামী ব্যাংক

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনিয়োগবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বড় পরিকল্পনা আছে: মাহাদী আমিন

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT