চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার ভয়াবহ তাণ্ডবে একদিনে মৃত্যু ও শনাক্তের রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৯ পূর্বাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ফাইল ছবি

ফাইল ছবি

কয়েকটি দেশে করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক ব্যবহারের মধ্যে বুধবার ভাইরাসটির ভয়াবহ তাণ্ডব দেখেছে বিশ্ব। শেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত শনাক্তের রেকর্ড হয়েছে।  

ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১৩ হাজার ৪৪৬ জন মানুষ। যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে গত ১০ ডিসেম্বর দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ১২ হাজার ৯৪৯ জন।

মৃত্যুর পাশাপাশি এই সময়ে আক্রান্ত শনাক্তের সংখ্যাতেও সর্বোচ্চ রেকর্ড হয়েছে। সারাবিশ্বের আক্রান্ত হয়েছে ৭ লাখ ১৪ হাজার ৯০৮ জন। গত ১১ ডিসেম্বর পর্যন্ত একদিনে রেকর্ড ছিল ৭ লাখ ১২ হাজার ২৪২ জন।

সর্বশেষ পরিসংখ্যানের হিসাবে এই ভাইরাসে মোট মৃতের সংখ্যা ১৬ লাখ ৫৫ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্ত হয়েছে ৭ কোটি ৪৫ লাখ ২৬ হাজারের বেশি মানুষ।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত একদিনের ব্যবধানে  আক্রান্ত ও মৃতের সংখ্যা ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে যুক্তরাষ্ট্রে। একদিনে দেশটিতে ২ লাখ ৪৬ হাজার আক্রান্তের মধ্য দিয়ে দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ৭৩ লাখ ৯২ হাজারের বেশি মানুষ।

আর ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যুবরণ করেছে ৩ হাজার ৪৮৬ জন। মোট মৃতের সংখ্যা ৩ লাখ ১৪ হাজার ছাড়িয়েছে। একদিনে ১ লাখ ১৩ হাজারের বেশি রোগীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

Reneta

ভারতে মোট আক্রান্ত প্রায় কোটির কাছাকাছি। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে ৩৫৭ জন।

পরিসংখ্যান বলছে দ্বিতীয় ধাক্কায় গত তিন মাসের পর মৃত্যু এবং আক্রান্ত আবারও বৃদ্ধি পেয়েছে  ব্রাজিলে। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছে ৯৬৮জন।

তবে এরচেয়ে আশঙ্কার খবর জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। তাদের দাবি সংক্রমণ বেড়ে যাওয়ায় আইসিইউ বেড আর খালি নেই ইটালিতে। একই অবস্থা সুইজারল্যান্ডেও।

ইটালির মতো সংক্রমণ বেড়েছে ইউরোপের আরেক দেশ জার্মানিতেও। ইটালিতে একদিনে মৃত্যু ৬৮০, জার্মানিতে ৭৪৯, মেক্সিকোতে ৮০১, পোলান্ডে ৬০৫, যুক্তরাজ্যে ৬১২, ফ্রান্সে ২৮৯ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।

চলতি বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে।

করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে।

১১ ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করে কোভিড-১৯। ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসবিশ্বব্যাপী
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT