চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার প্রভাব কাটিয়ে উঠছে বাংলাদেশ, প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৮ শতাংশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেও চলতি অর্থবছরে (২০২০-২০২১) বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

এছাড়া মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশ হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার এডিবি তাদের ‘এশীয় ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) ২০২০’ এর হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জিডিপি সম্পর্কে বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেছেন, ‘বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে করোনার প্রভাব কাটিয়ে উঠছে। স্বাস্থ্য ও করোনা ব্যবস্থাপনায় ব্যাপক চাপ সত্ত্বেও অর্থনৈতিক প্রণোদনা, সামাজিক নিরাপত্তা, দরিদ্র ও ঝুঁকিতে থাকা মানুষদের মৌলিক প্রয়োজনসহ খাদ্যদ্রব্য পৌঁছে দিয়ে সরকার অর্থনীতিকে সচল রাখতে পেরেছে। বর্তমানে রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহ এবং সামষ্টিক অর্থনীতির ব্যবস্থাপনা করোনা মোকাবিলা করে অর্থনীতিকে ভালো করতে সহযোগিতা করেছে।’

বাংলাদেশের রপ্তানি ও রেমিট্যান্স বৃদ্ধিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘আমরা আশা করি, বাংলাদেশের এই অগ্রগতি টেকসই হবে। যার ফলে আমরা যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, তা অর্জন সম্ভব হবে।’

মনমোহন প্রকাশ বলেন, প্রথম দিকেই ভ্যাকসিন হাতে পেলে এবং মহামারি মোকাবিলায় আরও জোর দেয়া হলে বাংলাদেশের অর্থনৈতিক এই পুনরুদ্ধার আরও সহজ হবে।

Reneta

তবে এর আগে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি আরো বেশি হবে বলে পূর্বাভাস দিয়েছিল এডিবি।

গত ১৮ জুন এডিবি তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল, ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৭ দশমিক ৫ শতাংশ। আর এ সময়ে মূল্যস্ফীতি হতে পারে ৫ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ জুনের পূর্বাভাসের সঙ্গে আজকের পূর্বাভাসের তুলনায় বাংলাদেশের প্রবৃদ্ধি দশমিক ৭ শতাংশ অবনতি হয়েছে এবং মূল্যস্ফীতির উন্নতি হয়েছে দশমিক ১ শতাংশ।

গত ১১ জুন জাতীয় সংসদে বাজেটে ২০২০-২১ অর্থবছরের জিডিপির প্রবৃদ্ধি ৮ দশমকি ২ শতাংশ নির্ধারণ করা হয়।

তবে বাংলাদেশ সরকার ও এডিবির বিপরীতে বিশ্বব্যাংক তাদের পূর্বাভাসে বলেছে, চলতি অর্থবছরে দেশের জিডিপির প্রবৃদ্ধি হবে মাত্র ১ শতাংশ।

এডিবির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে করোনা মোকাবিলা ও অর্থনীতি দ্রুত পুনরুদ্ধারের জন্য এডিবি ইতোমধ্যে ৬০ কোটি ডলার ঋণ এবং আর্থ-সামাজিক প্রভাব মোকাবিলায় ৪৪ লাখ ডলার অনুদান দিয়েছে। ২০২১ থেকে ২০২৩ সালে বাংলাদেশকে আরও ৫ দশমিক ৯ বিলিয়ন ঋণ আর তাৎক্ষণিক সহায়তা কর্মসূচির জন্য ৫ দশমিক ২ বিলিয়ন ডলার অর্থ দেবে এডিবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসজিডিপি
শেয়ারTweetPin

সর্বশেষ

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT