চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার প্রভাবে করুণ ‘সাইনা’র বক্স অফিস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ন ৩০, মার্চ ২০২১
বিনোদন
A A

শুক্রবার (২৬ মার্চ) মুক্তি পেয়েছে ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের বায়োপিক ‘সাইনা’‌। পরিচালক অমোল গুপ্তার এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন পরিণীতি চোপড়া। ছবিতে পরিণীতির অভিনয় প্রশংসা পেলেও বক্স অফিসে ‘সাইনা’র অবস্থা করুণ।

মুক্তির দিনে ছবিটি ভারতের বক্স অফিসে আয় করে মাত্র ২২ লাখ রুপি! সাপ্তাহিক ছুটির দিন রবিবারেও ছবিটি ভালো ব্যবসা করতে পারেনি। সব মিলিয়ে তিন দিনে ‘সাইনা’ সংগ্রহ করেছে মাত্র ৭০ লাখ রুপি!

সাম্প্রতিক হিন্দি ছবির বক্স অফিসে এমন করুণ পরিস্থিতি দেখেনি ফিল্ম অ্যানালিস্টরা। ধারণা করা হচ্ছে, দেড় কোটি রুপিতেই ব্যবসা গুটিয়ে যেতে পারে ছবির।

তরুণ প্রজন্মের প্রিয়মুখ সাইনা নেহওয়াল। তার জীবন নিয়ে ভক্তদের আগ্রহও অনেক। ‘সাইনা’ চরিত্রে পরিণীতিকে মানিয়েছেও বেশ। এই ছবির জন্য আলাদা করে ট্রেনিং নিয়েছেন পরিণীতি চোপড়া। শিখেছেন ব্যাডমিন্টন। সাইনার চরিত্রে একশো শতাংশ দেওয়ার জন্য পরিণীতি খেটেছেন অনেক। তার অভিনয় প্রশংসা পাচ্ছে দর্শক-সমালোচকদের কাছে। তবুও এই ছবির এমন হাল হতাশ করেছে নির্মাতা ও প্রযোজকদের।

অনেকেই মনে করছেন মহামারী করোনা না হলে অন্য সময়ে ছবিটি মুক্তি পেলে হয়তো ভালো ব্যবসা করতো। আবার অনেকের মত, ডিজিটালে মুক্তি পেলে অনেক দর্শকের কাছে পৌঁছাত সিনেমাটি। -কইমই

Jui  Banner Campaign
ট্যাগ: করোনার প্রভাবখেলোয়াড়পরিণীতি চোপড়াবক্স অফিসবলিউডবায়োপিকব্যাডমিন্টন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: ভোট দিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান।

প্রথবারের মত ভোট দিয়েছেন জাইমা রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিলেন হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

আচরণবিধি লঙ্ঘনের দায়ে চারজনের জরিমানা, প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোট দিয়েছেন ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT