চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার নতুন ‘মৃত্যুপুরী’ হয়ে উঠার পথে ব্রাজিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৩ পূর্বাহ্ণ ১২, মে ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাজ্য,স্পেন,ইতালি,ফ্রান্সকে পেছনে ফেলে করোনায় একদিনের মৃত্যুর হিসেবে যুক্তরাষ্ট্রের পরেই উঠে এসেছে ব্রাজিল। বিশেষজ্ঞরা মনে করছেন, ল্যাটিন আমেরিকার এই দেশটি নতুন করে করোনার মৃত্যুপুরী হয়ে উঠতে পারে। ব্রাজিলে ২৪ ঘণ্টায় মৃত্যু’র মিছিল তারই প্রমাণ দিচ্ছে। আর এখন পর্যন্ত মোট মৃত্যু ১১ হাজারের বেশি।

ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুয়ায়ী, সোমবার ব্রাজিলে মারা গেছে ৫০২ জন। ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় মৃত্যুর হিসেবে এটি দ্বিতীয় সর্বোচ্চ। বরাবরের মতোই সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। যেখানে মারা গেছে ১ হাজার ৮ জন। এর পরেই সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে।

ব্রাজিলে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৯ হাজার ১৪৩ জন মানুষ। এদের মধ্যে মারা গেছে ১১ হাজার ৬২৫ জন। আর সুস্থ হয়েছে ৬৭ হাজার ৩৬৪ জন।

এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২ লাখ ৮৭ হাজার ২৯৩ জন।এছাড়া এই ভাইরাস শনাক্ত হয়েছে ৪২ লাখ ৫৪ হাজার ৮০০ জনের শরীরে।এবং এরই মধ্যে ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লাখ ২৭ হাজার ১৪৪ জন। বর্তমানে চিকিৎসাধীন ২৪ লাখ ৩৮ হাজার ২১৩ জন। এদের মধ্যে ৪৬ হাজার ৯৩৯ জনের অবস্থা গুরুতর।

মহামারির চেয়েও ভয়ংকর রূপ নিয়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হয়। তবে এপ্রিলের শেষ থেকে মে মাসের শুরুতে চীনে করোনায় কোনো রোগী মারা যাওয়ার রেকর্ড না থাকলেও ১১ মে’ সেই উহান শহরে হঠাৎ করেই সন্ধান মিলেছে নতুন পাঁচ জন করোনা আক্রান্ত রোগীর।

Reneta

রোববার উহানে সর্বপ্রথম ৮৯ বছর বয়সী এক বৃদ্ধা শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়। ওই বৃদ্ধার স্বামী করোনা আক্রান্ত হয়েছিলেন। এরপরই তিনি যে অ্যাপার্টমেন্টে থাকেন সেখানকার সব বাসিন্দার করোনা পরীক্ষা করে আরও ৪ জনের পজিটিভ পাওয়া যায়।

চীনে এখন পর্যন্ত ৮৩ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ৪ হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসব্রাজিল
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT