চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার দুই-তিন বছর স্থায়িত্ব বিষয়ে নতুন শঙ্কা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:১১ অপরাহ্ণ ১৮, জুন ২০২০
সম্পাদকীয়
A A
ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাস মোকাবেলায় করণীয় ঠিক করতে গিয়ে পুরো বিশ্ব নাজেহাল। ভ্যাকসিন, ওষুধ নাকি টোটকা, কী হবে করোনার চিকিৎসা? এই চিন্তা এখন পুরো বিশ্ববাসীর। এই যখন পরিস্থিতি তখন জানা গেল, করোনাভাইরাস দেশে স্থায়ী হতে পারে আরো দুই বা তিন বছর।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেছেন, কিছু সময় পর বাংলাদেশে করোনা সংক্রমণের উচ্চহার কমে আসতে পারে। কিন্তু করোনার পরীক্ষা সংখ্যা বৃদ্ধি করলে লুকায়িত এবং মৃত কেসও শনাক্ত হতে পারে। সেক্ষেত্রে সংক্রমিত ব্যক্তির সংখ্যা পরিবর্তন, দৃষ্টিগোচর নাও হতে পারে। করোনা পরিস্থিতি এক, দুই বা তিন মাসে শেষ হচ্ছে না। এটি দুই থেকে তিন বছর বা তার চেয়েও বেশি সময় স্থায়ী হবে। যদিও সংক্রমণের মাত্রা উচ্চহার নাও থাকতে পারে।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে যুক্ত হয়ে এসব কথা বলেন সংস্থাটির মহাপরিচালক। বিষয়টি নি:সন্দেহে জাতির চিন্তাকে আরও গভীর করেছে।

Banglabid

করোনাভাইরাসে দেশে আজ (১৮ জুন) পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,০২,২৯২ জনে। আর মোট মৃতের সংখ্যা ১৩৪৩ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ৪০,১৬৪ জন। আক্রান্ত আর মৃতের সংখ্যায় বিশ্বের বিভিন্ন দেশগুলোর মধ্যে একটি উদ্বেগজনক অবস্থায় রয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার থেকে সারাদেশের বিভিন্ন জায়গায় রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে কড়াকড়ি ব্যবস্থা নেয়া হয়েছে। জোন ভিত্তিক যে ধরণের লডকাউনে বিশ্বের বিভিন্ন জায়গায় সফলতা এসেছে, সে ধারাতে দেশেও শুরু হয়েছে। এটি অবশ্যই ইতিবাচক। তবে রেড জোন বলে উল্লেখ করা বিভিন্ন জায়গায় জীবনযাত্রা আগের মতই আছে বলে সামাজিক মাধ্যমসহ গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এদিকে বিশেষ নজর দেয়া প্রয়োজন।

যুক্তরাষ্ট্র-ব্রাজিল-ইউরোপে করোনার ভয়াবহতা থেকে শিক্ষা নিয়ে সচেতন হওয়া ছাড়া কোনো উপায় নেই আপাতত। এছাড়া জরুরি ভিত্তিতে করোনা আক্রান্তদের উপযোগী চিকিৎসা ব্যবস্থা, যেমন- আইসিইউ, অক্সিজেন সরবরাহসহ নানা পদক্ষেপ নেয়াও খুবই দরকারি। সরকারি-বেসরকারি নানা চিকিৎসা উদ্যোগে জাতি করোনা মোকাবেলা করে আবারও ঘুরে দাঁড়াবে, এই আমাদের আশাবাদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতে চীনা পণ্য বয়কটের ডাক

পরবর্তী

আম পাড়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা খুন

পরবর্তী

আম পাড়াকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা খুন

পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রায় ভারত সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT