চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার জন্য মাত্র ১৩টি হাট ইজারা দিয়েছি: মেয়র তাপস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ন ১৭, জুন ২০২১
বাংলাদেশ
A A

করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ঈদুল আযহাকে সামনে রেখে মাত্র ১৩টি পশুর হাট ইজারা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

আজ বৃহস্পতিবার নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার শেখ তাপস বলেন, ‘গত বছরের মতো এবারও একদিকে হাটে প্রবেশ করে অন্যদিকে হাট থেকে বের হতে হবে। হাটগুলোতে যাতে যথাযথভাবে স্বাস্থ্যবিধি পরিপালন করা হয়, সেজন্য আমরা সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব।’

‘যেহেতু করোনা পরিস্থিতি, তাই আমরা মাত্র ১৩টি হাট ইজারা দিয়েছি এবং করোনা পরিস্থিতি মাথায় রেখে সেগুলো দূরে দূরে দিয়েছি।’

মেয়র তাপস বলেন, ‘‘আমাদের কিছু প্রত্যন্ত এলাকা রয়েছে যেমন যাত্রাবাড়ী, ডেমরা।  এলাকাগুলোতে এখনো নগরায়ন সম্পন্ন হয়নি, উন্নত হয়নি। করপোরেশনের নতুন এই ১৮টি ওয়ার্ড ইউনিয়নভূক্ত ছিলো, সেগুলো এখন করপোরেশনে অন্তর্ভূক্ত হয়েছে। সেগুলো নিয়ে নগরায়নের বৃহৎ কর্মপরিকল্পনা আমরা গ্রহণ করেছি। আমরা শীঘ্রই সেখানে কাজ শুরু করতে পারব।’’ 

তিনি বলেন, ‘‘আজ আমরা ২৬ নম্বর ওয়ার্ডে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) উদ্বোধন করেছি। আমরা ওয়ার্ডভিত্তিক এসটিএস নির্মাণ করছি। যার মাধ্যমে প্রত্যেকটা ওয়ার্ডের বর্জ্যগুলো এখানেই সংগৃহিত হবে এবং এখান থেকে বর্জ্যগুলো মাতুয়াইল কেন্দ্রীয় ভাগাড়ে চলে যাবে। সুতরাং ঢাকা শহরকে সম্পূর্ণরূপে উন্মুক্ত স্থানের বর্জ্য থেকে আমরা মুক্ত রাখতে পারবো।”

Reneta

পরে মেয়র নগরীর আজিমপুর ও বঙ্গভবনের দক্ষিণ-পশ্চিম পাশে জলাবদ্ধতা নিরসনে চলমান উন্নয়ন কার্যক্রম, ২৫ নম্বর ওয়ার্ডে সামাজিক অনুষ্ঠান কেন্দ্র নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলস্থ মুসা খাঁ ও ড. মুহাম্মদ শহীদুল্লাহ’র সমাধিস্থল পরিদর্শন করেন।

মেয়র ব্যারিস্টার শেখ তাপস দায়িত্বভার গ্রহণের পর থেকে এখন পর্যন্ত মোট ৯টি এসটিএস উদ্বোধন করেন। এ বছরের মধ্যেই করপোশনের ৭৫টি ওয়ার্ডে একটি করে এসটিএস প্রতিষ্ঠার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছিলেন এবং সে মোতাবেক কার্যক্রম এগিয়ে চলেছে। দায়িত্বভার গ্রহণের পূর্বে করপোরেশনের মোট ২১টি এসটিএস ছিলো। 

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান প্রকৌশলী মো. রেজাউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী মো. বোরহান উদ্দিন, মো. খায়রুল বাকের উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: পশুর হাটমেয়র তাপস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশকে ‘ভিন্ন নজরে’ দেখতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ভাঙ্গায় সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

জয় দিয়ে বিশ্বকাপ শেষ করল আফগানিস্তান

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ফিল্ম এন্ড টেলিভিশনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় শিক্ষার্থীদের ফেলোশিপ দেবে ফজলুল হক ইনিশিয়েটিভ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেসসচিব হলেন সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT