চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনার কারণে দুই মাস পেছালো অস্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০০ পূর্বাহ্ণ ১৬, জুন ২০২০
বিনোদন
A A

করোনাভাইরাসের কারণে দুই মাস পিছিয়ে গিয়েছে আগামী বছরের অস্কার। ২৮ ফেব্রুয়ারি হওয়ার কথা থাকলেও সোমবার একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে ২৫ এপ্রিল বসবে বছরের সবচেয়ে প্রতীক্ষিত এই আসর।

একাডেমির প্রেসিডেন্ট ডেভিড রুবিন ও সিইও ডন হাডসন আরও জানান, অস্কারের দৌঁড়ে ছবি পাঠানোর জন্য সময়সীমাও বাড়িয়ে দেওয়া হয়েছে। ৯৩ তম অস্কারের মনোনয়ন জমা দেওয়ার সীমা ৩১ ডিসেম্বর, ২০২০ থেকে বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি, ২০২১ করা হয়েছে।

এর আগেও তিনবার পিছিয়েছিল অস্কারের অনুষ্ঠান। ১৯৩৮ সালে লস অ্যাঞ্জেলসে বন্যার জন্য, ১৯৬৮ এ মার্টিন লুথার কিংয়ের হত্যার পর এবং ১৯৮১ সালে রোনাল্ড রিগানের উপর হামলা হওয়ার পর পেছানো হয়েছিল অস্কার। তবে এত দেরীতে এবারই প্রথম।

করোনার কারণে অনেক সিনেমাই এবছর হলে মুক্তি দেয়া সম্ভব হয়নি। তাই প্রথমবারের মতো অনলাইন মাধ্যমে মুক্তি পাওয়া ছবিও এবারের অস্কারের জন্য বিবেচিত হবে।

অস্কারের অনুষ্ঠানে জনসমাগম হবে নাকি ভার্চুয়াল আয়োজন করা হবে, সেই বিষয়ে কিছু জানানো হয়নি। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিবেন আয়োজকরা। বিবিসি

It’s true! Next year’s #Oscars will happen on April 25, 2021.

Here’s what else you need to know:

– The eligibility period for the Oscars will be extended to February 28, 2021
– Nominations will be announced on March 15, 2021
– @AcademyMuseum will open on April 30, 2021 pic.twitter.com/cTsqOfsf8k

— The Academy (@TheAcademy) June 15, 2020

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কারলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT