চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় আক্রান্ত হয়েছেন অর্জুন-মালাইকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০২ পূর্বাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২০
বিনোদন
A A

রোববার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অর্জুন কাপুর জানিয়েছেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার শরীরে করোনার কোনোরকম উপসর্গ নেই। বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন তিনি। একই দিনে সন্ধ্যায় জানা যায় মালাইকা অরোরাও আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।

মালাইকার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর ভারতীয় গণমাধ্যম ই টাইমসকে নিশ্চিত করেছেন তার বোন অমৃতা অরোরা। অর্জুন কাপুরের মতোই মালাইকা অরোরারও কোনো উপসর্গ নেই। তিনিও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন।

টাইমস অব ইন্ডিয়াকে মালাইকা অরোরা বলেছেন, ‘জ্বী, আমি করোনায় আক্রান্ত। কোনো উপসর্গ নেই। নিজের বাড়িতে কোয়ারেন্টাইনে আছি। সুস্থ ও শক্তিশালী হয়ে ফিরবো।’

এর আগে ইনস্টাগ্রামে অর্জুন কাপুর লিখেছেন, ‘আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি, এটা আপনাদের জানানো আমার দায়িত্ব। আমি ভালো আছি, কোনো উপসর্গ নেই। নিজেকে আইসোলেটেড করে রেখেছি বাড়িতে। চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। আমার সব আপডেট জানাবো সামনের দিনগুলোতে। অন্যরকম এবং অনিশ্চিত সময় কাটছে। ভাইরাসকে হারিয়ে মানবতার জয় হবে, এমটাই বিশ্বাস করি আমি।’

এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন এবং আরাধ্য বচ্চন। বেশ অনেকদিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে তারা বাড়ি ফিরেছেন। এছাড়াও করোনা জয় করে ফেরার তালিকায় আছেন র‌্যাচেল হোয়াইট, প্রযোজক করিম মোরানি, তার মেয়ে শাজা, কণ্ঠশিল্পী কণিকা কাপুর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্জুন কাপুরকরোনাভাইরাসমালাইকা অরোরা
শেয়ারTweetPin

সর্বশেষ

পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

আগস্ট ৪, ২০২৬

তীব্র তাপপ্রবাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম (সংগৃহীত)।

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দলের পরামর্শ আমরা গ্রহণ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নবম শ্রেণি পর্যন্ত স্মার্টফোন নিষিদ্ধ করল পর্তুগাল

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT