চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ৬ শর্তে শীঘ্রই খুলছে পবিত্র কাবা ও মসজিদে নববী

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
৮:৪৬ পূর্বাহ্ণ ৩০, এপ্রিল ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
করোনা

খুব শীঘ্রই মক্কার মসজিদুল হারাম এবং মদিনায় মসজিদুল নববী সাধারণ মুসল্লিদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন মসজিদে নববী ও পবিত্র কাবাঘর বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান শেখ আব্দুর রহমান আল সুদাইস।

স্থানীয় গণমাধ্যমে  এবং সরকারি সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ধর্মপ্রাণ মুসলমানরা যাতে কাবা শরীফের চারপাশ প্রদিক্ষণ এর মাধ্যমে তাওয়াফ, সাফা মারওয়া পাহাড় সাঈ এবং রওজা শরীফের সালাত আদায় করতে পারেন এই বিষয়ে
ইতিমধ্যে প্রেসিডেন্সির পরামর্শে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যাপারে পদক্ষেপ নিতে শুরু করেছে।

সামাজিক দূরত্ব বজায় রেখে ৬টি শর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে কাবা ঘর এবং মসজিদে নববীর প্রতিটি গেটে অত্যাধুনিক থার্মাল ক্যামেরা স্থাপন করা হয়েছে এসব ক্যামেরার মাধ্যমে প্রতিটি প্রবেশ পথে একসাথে কমপক্ষে ২৫ জনের তাপমাত্রা সঠিকভাবে স্ক্যান করা যাবে। সেন্ট্রাল ব্যবস্থাপনার মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণ ও তাপমাত্রা মেপে প্রবেশ করতে হবে ।

সন্দেহভাজন করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শনাক্ত করে তাদের অধিকতর চিকিৎসার জন্য প্রেরণ করার জন্য স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন গ্র্যান্ড মসজিদের প্রেসিডেন্সি বিষয়ক এই প্রধান।

শর্তগুলোর মধ্যে রয়েছে:
১। মসজিদগুলোর কার্পেট তুলে নেওয়ার কারণে নিজ দায়িত্বে নামাজের বিছানা নিয়ে আসতে হবে।নামাজের বিছানা ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না।
২। মসজিদে সংরক্ষিত কোরআন শরিফ ব্যবহার করতে পারবেন না, যদি কেউ কুরআন পড়তে চান নিজ দায়িত্বে কোরআন নিয়ে আসতে হবে।
৩। নিজ দায়িত্বে  সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
৪। মসজিদগুলোর ওয়াশরুম বন্ধ থাকবে, মুসুল্লিদের ঘর থেকে অজু করে আসতে হবে।
৫। মুখে অবশ্যই মাস্ক পরে আসতে হবে।
৬।মসজিদের প্রবেশ পথে সংরক্ষিত স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মসজিদে নববী
শেয়ারTweetPin

সর্বশেষ

ড. ইউনূস-নুরজাহানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

জুন ৮, ২০২৬

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তাদের বেতন নির্ধারণ, মূল বেতন ৩২ হাজার টাকা

জুন ৮, ২০২৬

কিশোরগঞ্জে বজ্রপাতে পুরোহিতের মৃত্যু

জুন ৮, ২০২৬

ইরান যুদ্ধ ও নির্বাচন নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত সাক্ষাৎকার

জুন ৮, ২০২৬

মার্কিন অনুরোধ উপেক্ষা করে বৈরুতে ইসরায়েলের বিমান হামলা

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT