চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মৃত্যু সাড়ে ৭ হাজার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৮ পূর্বাহ্ণ ৩১, অক্টোবর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যু হয়েছে প্রায় সাড়ে সাত হাজার। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৭৩ হাজার ৬১৬ জন। ১১ মাস পেরিয়ে গেলেও করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত এবং ব্রাজিল।

সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। এখনও ব্যাপক হারে সেখানে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে। দ্রুত আক্রান্তের পাশাপাশি মৃত্যুও থেমে নেই। দেশটিতে মাত্র তিনদিন পর অনুষ্ঠিত হবে ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচন উপলক্ষ্যে প্রধান দুই প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন প্রচারণা চালাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

শনিবার পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ১ হাজার ৭৪১ জনে দাঁড়িয়েছে এবং ২ লাখ ৩৫ হাজার ১৫৯ জন মৃত্যুবরণ করেছেন।

Banglabid

যুক্তরাষ্ট্রের পরে মৃতের সংখ্যায় সবচেয়ে বেশি রয়েছে ব্রাজিল ও ভারত। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে মোট আক্রান্ত ৮১ লাখ ৩৬ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন ১ লাখ ২১ হাজার ৬৮১ জন। মৃতের সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। দেশটিতে মোট শনাক্ত রোগী ৫৫ লাখ ১৯ হাজার ৫২৮ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৫৬২ জনের।

এছাড়া রাশিয়ায় করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৯ হাজার ৯৯০ জনে। মারা গেছেন ২৭ হাজার ৬৬৫ জন। ফ্রান্সে আক্রান্ত ১৩ লাখ ৩১ হাজার ৯৮১ জন। মারা গেছেন ৩৬ হাজার ৫৬৫ জন।

মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতের পর রয়েছে যথাক্রমে মেক্সিকো, যুক্তরাজ্য ও ইটালি।

Reneta

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী-বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় সাড়ে ৪ কোটি। এছাড়া মৃতের সংখ্যা ১১ লাখ ৯৩ হাজার ছাড়িয়েছে।

জেএইচইউ এর তথ্য অনুযায়ী শনিবার সকাল পর্যন্ত সারা বিশ্বে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৫৮ লাখ ৯৮ হাজার ৫৯০ জনে। এছাড়া কোভিড-১৯ এ মারা গেছেন ১১ লাখ ৯৩ হাজার ৭৪৪ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গেইলের এক হাজার ছক্কা

পরবর্তী

টাঙ্গাইলে সালিস চলাকালেই বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা

পরবর্তী

টাঙ্গাইলে সালিস চলাকালেই বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা

IZMIR, TURKEY - OCTOBER 30: A view of a quake damaged site after a magnitude 6.6 quake shook Turkey's Aegean Sea coast, in Izmir, Turkey on October 30, 2020. (Photo by Mehmet Emin Menguarslan/Anadolu Agency via Getty Images)

তুরস্ক ও গ্রিসে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬

সর্বশেষ

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT