সবসময়েই জমকালো পার্টি, ইভেন্ট আর কনসার্টে মেতে থাকা শহর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস। কিন্তু করোনাভাইরাসের কারণে ২০২১ সাল পর্যন্ত সব নিষিদ্ধ। লস অ্যাঞ্জেলস শহরের মেয়র এরিক গারসেত্তি এই নিষেধাজ্ঞা জারি করেছেন।
নাইটক্লাব, মুভি থিয়েটার ও কনসার্ট ভেন্যু আগেই বন্ধ দিয়েছে শহর কর্তৃপক্ষ। লস অ্যাঞ্জেলসের বাসিন্দাদের অন্তত মে মাস পর্যন্ত গৃহবন্দী থাকতে হবে বলে মনে করছেন মেয়র। এরপর ধীরে ধীরে সব খোলা হলেও জনসমাগম করা যাবে না এখনই। ফলে হলিউড সহ লস অ্যাঞ্জেলসের অন্যান্য যায়গায় ২০২১ সাল পর্যন্ত কোনো ইভেন্ট বা কনসার্টের আয়োজন করা যাবে না।
লস অ্যাঞ্জেলস ফিল্ম ফেস্টিভ্যাল, এমি অ্যাওয়ার্ড সহ আরো অনেকগুলো অনুষ্ঠানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গিয়েছে মেয়রের এই সিদ্ধান্তে।
লস অ্যাঞ্জেলস শহরে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দশ হাজারের বেশি। মারা গেছেন ৩৫০ জনের বেশি মানুষ। -পিঙ্ক ভিলা







