আন্তর্জাতিক

করোনাভাইরাস: হংকংয়ে মেডিকেল টিম পাঠিয়েছে চীন

চীনের মেডিকেল টিম হংকংয়ে পৌঁছেছে, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

হংকংয়ে মেডিকেল টিমের সদস্যরা করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

হংকংয়ে নতুন করে করোনাভাইরাস এর প্রাদুর্ভাব দেখা দেয়ায় সহযোগিতার জন্য প্রথমবারের মতো মেডিকেল টিম পাঠিয়েছে মূল ভূখণ্ড চীন।

চীনের সাত স্বাস্থ্য কর্মকর্তার একটি দল প্রাথমিকভাবে হংকং পৌঁছেছে।

বিবিসি বলছে, কোভিড-১৯ পরীক্ষা-নিরীক্ষার জন্য চীন থেকে ৬০ সদস্যের একটি টিম হংকংয়ে যাওয়ার কথা রয়েছে। ওই টিমের সাতজনকে প্রথমধাপে হংকংয়ে পাঠানো হয়েছে।

হংকংয়ের স্থানীয় কাউন্সিলররা এই বিষয়টিকে সন্দেহের দৃষ্টিতে দেখছেন। তাদের ধারণা, চীন হয়তো নজরদারির উদ্দেশে হংকং থেকে ডিএনএর নমুনা সংগ্রহ করতে যাচ্ছে। তবে হংকং কর্তৃপক্ষ এ ধরনের সম্ভাবনার গুঞ্জন নাকচ করে দিয়েছে।

সাম্প্রতিক সময়ে হংকংয়ের গণতন্ত্রপন্থী দলগুলোর সঙ্গে বেইজিংয়ের দ্বন্দ্ব চরমে। গত ৩০ জুন চীনের পার্লামেন্টে বিতর্কিত হংকং নিরাপত্তা আইন পাস হয়। তারপর থেকেই পরিস্থিতির অবনতি ঘটেছে।

বিষয়:করোনাভাইরাসচীনহংকং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…