চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: সৌদি আরবে বাড়ছে ভ্যাট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ণ ১১, মে ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সৌদি

করোনাভাইরাস মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক ধাক্কা সামলাতে সৌদি আরবে মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানো হচ্ছে তিনগুণ।

রিয়াদ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রীয় অর্থের নিয়ন্ত্রণে ভ্যাট বাড়ানোর সঙ্গে সঙ্গে বন্ধ করা হচ্ছে জীবনযাপন ভাতা প্রদানও।

করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বব্যাপী জ্বালানির দাম কমে যাওয়ায় তেল সমৃদ্ধ এই দেশটির আয় অনেক নিচে নেমে গেছে। দুই বছর আগে অপরিশোধিত তেলের বিশ্ববাজারের উপর থেকে নিজেদের নির্ভরতা কমাতে প্রথমবারের মতো ভ্যাট চালু করে সৌদি সরকার।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদসংস্থা জানিয়েছে, আগামী ১ জুলাই থেকে ভ্যাটের পরিমাণ ৫ থেকে ১৫ শতাংশ হয়ে যাবে। আর জীবনযাপন ভাতার ব্যয় বাতিল করা হবে ১ জুন থেকে।

অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান এক বিবৃতিতে বলেন: খুবই কষ্টের সিদ্ধান্ত। কিন্তু দীর্ঘ ও স্বল্প সময়ে অর্থনৈতিক স্থিতিশীলতা পাওয়ার জন্য এটা জরুরি। সেই সঙ্গে সবচেয়ে কম ক্ষতিতে করোনাভাইরাস সংকট কাটানোরও চেষ্টা করছি আমরা।

বছরের প্রথম তিন মাসেই ৯ বিলিয়ন মার্কিন ডলারের ঘাটতি থাকায় এই ঘোষণা দিয়েছে সৌদি আরব।

Reneta

সেখানে একবছর আগের এই সময়ের থেকে তেলের রাজস্ব চারভাগের একভাগ কমে ৩৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা মোট রাজস্ব ২২ শতাংশ নামিয়ে দিয়েছে। তাছাড়া মার্চে সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মজুদও গত দুই দশকের মধ্যে সবচেয়ে দ্রুত নিচে নেমে যায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসসৌদিসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন: জাসদ

মে ১৭, ২০২৬

প্রত্যেক ব্যাটারকে আউট করতে মজা লাগে: নাহিদ রানা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফর্টিফাইড আটার বাণিজ্যিক সম্ভাবনা ও প্রযুক্তিগত দিক নিয়ে টেকনোসার্ভের কর্মশালা

মে ১৭, ২০২৬

জুয়ার কোটি টাকা ক্রিপ্টোতে সরিয়ে ফেলার অভিযোগ

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাবি ফার্মেসি অনুষদে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া-রেগুলেশন বিষয়ক সেমিনার

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT