চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসের চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে গিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে তিনি এখনই কাজে ফিরছেন না।

ডাউনিং স্ট্রিট এর বরাত দিয়ে বিবিসি প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

৫৫ বছর বয়সী প্রধানমন্ত্রী করোনা পরীক্ষায় পজিটিভ হয়ে ১০ দিন লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি হয়ে নিবিড় পরিচর্যায় চিকিৎসা নিচ্ছিলেন। বৃহস্পতিবার সাধারণ ওয়ার্ডে আসার আগে তিনি টানা তিনরাত ইনটেনসিভ কেয়ারে চিকিৎসারত ছিলেন।

রোববার তার কার্যালয় ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়, প্রধানমন্ত্রী বরিস জনসন হাসপাতাল ছেড়েছেন।  এখন তিনি নিজ বাসভবনে থেকে শরীরের যত্ন নেবেন। তবে এখনই তিনি নিয়মিত ফিরছেন না। মূলত এটি প্রধানমন্ত্রীর মেডিকেল টিমের পরামর্শ।

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সেন্ট টমাস হাসপাতালে প্রতিদিন তিনি যেভাবে অসাধারণ যত্ন পেয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, তার সমস্ত চিন্তা এখন করোনায় অসুস্থদের ঘিরে।

প্রধানমন্ত্রীর বাগদত্তা কেরি সাইমন্ডস টুইটার করে সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।  তিনি বলেন, এই কঠিন সময়ে যারা নিয়মিত খোঁজ-খবর সমর্থন যুগিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ।  আজ আমি অবিশ্বাস্যভাবে ভাগ্যবান মনে করছি নিজেকে।

Reneta

‘গত সপ্তাহ যেন পুরোপুরি অন্ধকারে ছিলাম। আমার মন এই রোগে অসুস্থ সকল প্রিয়জনদের সঙ্গে ছিলো সব সময়।’

চমৎকার চিকিৎসাসেবা দেওয়ার জন্য ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) এর প্রতি আমার ধন্যবাদের  শেষ নেই। সেন্ট থমাস হাসপাতালের স্টাফরা অবিশ্বাস্য ছিলো।  আমি কখনো এই ঋণ শোধ করতে পারবো না এবং আমার কৃতজ্ঞতা কখনো থেমে থাকবে না।

কেরি সাইমন্ডসের দেহে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় তিনিও স্বেচ্ছায় আইসোলেশনে আছেন।  তবে তার করোনা পরীক্ষা করা হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসব্রিটিশ প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

আবাসন খাত করমুক্ত হলে ৩৬০০ শিল্প চাঙ্গা হবে, বাড়বে রাজস্ব

জুন ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিভিন্ন জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ১৭, ২০২৬

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ক্লোসাকে ছুঁলেন মেসি

জুন ১৭, ২০২৬

যথাযোগ্য মর্যাদায় ২৬ জুন পালিত হবে পবিত্র আশুরা

জুন ১৭, ২০২৬

মেসির ‘প্রথম’ হ্যাটট্রিক, মেসিময় জয়ে শুরু বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT