চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: সীমিত পরিসরে চালু আছে ডাক সেবা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনাভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার ঘোষিত ছুটির মধ্যেও জরুরি বিবেচনায় ডাকসেবা অক্ষুণ্ণ রাখার স্বার্থে গত ২৮ মার্চ থেকে জিপিও, জেলা প্রধান ডাকঘর, উপজেলা ডাকঘর, সাব পোস্ট অফিস, টাউন সাব পোস্ট অফিসসমূহ এবং সীমিত সংখ্যক গ্রামীণ ডাকঘর ও ডিজিটাল ডাকঘরের কার্যক্রম চালু রয়েছে বলে জানিয়েছে ডাক বিভাগ।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকঘর হতে সীমিত পরিসরে সব কার্যদিবসে ১০টা হতে ১টা পর্যন্ত সময়ে গ্রাহকদের ডাকঘর সঞ্চয় ব্যাংক, সঞ্চয়পত্র, জরুরি চিঠিপত্র, ঔষধপত্র ও করোনা চিকিৎসা সংক্রান্ত উপকরণ, পার্সেল, ই-কমার্স, ইএমটিএস, ডাক জীবন বীমা সেবা সীমিত পরিসরে বিশেষ ব্যবস্থায় প্রদান করা হচ্ছে। সমগ্র দেশের ডাক চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে ডাক বিভাগের মেইল গাড়িসমূহ নিয়মিত চলাচল করছে।

এসময়ে গ্রাহকদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সামাজিক দূরত্ব বজায় রেখে ডাকঘর হতে তাদের কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করার জন্য সবিনয়ে অনুরোধ জানানো হয়।

অন্যদিকে ডাক বিভাগের জনপ্রিয় ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ সার্ভিস দেয়ার জন্য ৭০ হাজার “নগদ” সার্ভিসের আউটলেট খোলা রাখা হয়েছে। গ্রাহকরা তাদের নিকটস্থ “নগদ” সার্ভিসের আউটলেট হতে এই সেবা গ্রহণ করতে পারবেন।

গ্রাহকদের এসব সেবা দেয়ার জন্য ডাক বিভাগে কেন্দ্রীয়ভাবে একটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। কাঙ্ক্ষিত সেবা গ্রহণে কোন অসুবিধার সম্মুখীন হলে বা সেবা সংক্রান্ত যে কোন তথ্যের জন্য কেন্দ্রীয় ও আঞ্চলিক নিয়ন্ত্রণকক্ষের নিম্নবর্ণিত ফোন নাম্বার সমূহে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে ডাক বিভাগ।

Reneta

এছাড়াও, ডাক বিভাগের ওয়েবসাইটে দেওয়া কর্মকর্তাদের মোবাইল ও ল্যান্ড ফোন নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। ডাক বিভাগের ওয়েবসাইটঃ http://www.bdpost.gov.bd

জরুরি ই-মেইলসমূহঃ [email protected]; [email protected].

ফোনঃ ৯৫৫৪৬৮২।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাভাইরাসডাক বিভাগডাক সেবা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দৃষ্টিহীন শরীফের অদম্য লড়াই: শ্রুতিলেখকের সহায়তায় এসএসসির পরীক্ষায় অংশগ্রহণ

এপ্রিল ২১, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব প্রতিনিধিদলের সাক্ষাৎ ।

প্রধানমন্ত্রীর সাথে নোয়াব প্রতিনিধিদলের সাক্ষাৎ

এপ্রিল ২১, ২০২৬

এবার দেশীয় দর্শকের সামনে রাফির ‘ওয়ারী বটেশ্বর’

এপ্রিল ২১, ২০২৬

মেক্সিমাম দর্শকই খুব মনযোগ দিয়ে ‘অতল’ দেখেছেন

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT