চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হচ্ছে না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনাভাইরাস এর কারণে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে ঈদুল আযহার জামাত হচ্ছে না।

ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে মুসল্লিদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি সারওয়ার মুর্শেদ চৌধুরী।

তিনি বলেন: ঈদের দিন লাখো মানুষ শোলাকিয়ায় নামাজ আদায় করেন। এখানে স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করা কঠিন বিষয়। মুসল্লিদের জীবনের ঝুঁকি ও নিরাপত্তার কথা বিবেচনা করে শোলাকিয়ার ঈদের জামাত বন্ধ রাখা হয়েছে। এর পরিবর্তে সবাইকে সামাজিক দূরত্ব নিশ্চিত করে মসজিদে নামাজ আয়োজন করতে বলা হয়েছে।

Banglabid

‘তবে মসজিদে নামাজ আদায়ের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। আর বিষয়টি নজরদারি করবে জেলা প্রশাসন। শুধু শোলাকিয়ায় নয়, জেলার কোথাও কোনো ঈদগাহ বা খোলামাঠে এবারও ঈদের জামাত অনুষ্ঠিত হবে না।’

জানা যায়, জেলা শহরের প্রধান দুই মসজিদের মধ্যে শহীদী মসজিদে ঈদের দিন সকাল ৮টায় প্রথম জামাত ও ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। অন্যদিকে পাগলা মসজিদে সকাল সাড়ে ৮টায় প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এ মসজিদে মোট তিনটি জামাত অনুষ্ঠিত হবে।

কিশোরগঞ্জ শহরের উত্তর-পূর্ব কোণে নরসুন্দা নদীর পাশে শোলাকিয়া এলাকার অবস্থান। জনশ্রুতি রয়েছে, শোলাকিয়া ঈদগাহর প্রথম বড় জামায়াতে সোয়া লাখ মুসল্লি অংশ নিয়েছিল। উচ্চারণ বিবর্তনে সোয়া লাখ থেকে সোয়ালাখিয়া, সেখান থেকে বর্তমান শোলাকিয়া নামটিই প্রতিষ্ঠিত হয়ে গেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ জামাতঈদুল আযহাশোলাকিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিন দিনব্যাপী ‘স্টেশন বাংলা’র ঈদ আয়োজন

পরবর্তী

সুশান্তের শোক না কাটতেই আরো এক অভিনেতার আত্মহত্যা

পরবর্তী

সুশান্তের শোক না কাটতেই আরো এক অভিনেতার আত্মহত্যা

করোনাভাইরাস: হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স | পর্ব ৫৩

সর্বশেষ

টিকটকের শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রের সাথে ৪০ কোটি ডলারের সমঝোতা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের ‘ট্রাম্প নীতি’ বাতিল করলেন মার্কিন আদালত

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্ত অবস্থান থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে চায় ইরান

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নিয়ে যা বলল ভারত

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT