চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: শুধু যুক্তরাষ্ট্রেই মৃত অর্ধলক্ষাধিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩০ পূর্বাহ্ণ ২৫, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিবিসি বলছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ৩ হাজার জনসহ দেশটিতে মোট মৃতের সংখ্যা ৫২ হাজার ১৮৫ জন।

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৯ লাখ ২৫ হাজারেরও বেশি। বিশ্বে সবচেয়ে বেশি মৃত ও আক্রান্তের সংখ্যাও এখানেই।

যদিও দেশটিতে মৃতের হার অন্যান্য ইউরোপীয় দেশগুলোর ‍তুলনায় কম বলেই দাবি করেছে হোয়াইট হাউজ টাস্কফোর্স।

যুক্তরাষ্ট্রের পরে এই ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা ইতালিতে। সেখানে প্রাণ হারিয়েছে ২৫ হাজার ৯৬৯ জন। আর স্পেনে ২২ হাজার ৫২৪ জন, ফ্রান্সে ২২ হাজার ২৪৫ জন। যুক্তরাজ্যে মোট মৃত ১৯ হাজার ৫০৬ জন।

যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ৩৩০ মিলিয়ন যেটা অন্যান্য বেশি আক্রান্ত দেশ যেমন স্পেন বা ইটালির থেকে অনেক বেশি।

হোয়াইট হাউজের কোভিড-১৯ টাস্ক ফোর্স বিশেষজ্ঞ ড. দেবোরাহ ব্রিক্স বলেন, দেশটিতে বিশ্বের সবচেয়ে কম মৃত্যুর হার। মাথাপিছু হিসেবে স্পেন, ইতালি, ফ্রান্স, বেলজিয়াম এবং যুক্তরাজ্যের থেকেও এখানে মৃত্যু হার কম।

Reneta

এসবের মধ্যে সবচেয়ে ভয়াবহ যে তথ্যটি পাওয়া গেছে, তা হলো যুক্তরাষ্ট্রের অনেক অংশে কয়েক সপ্তাহের লকডাউন শেষে আবারও সবকিছু খুলতে যাচ্ছে। জর্জিয়া, আলাস্কা ও ওকলাহোমাতে কিছু চুল কাটার সেলুন, খেলার মাঠ ও ব্যবসা প্রতিষ্ঠান শুক্রবার থেকে খোলা হবে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরে বিশ্বব্যাপী সেটা মহামারী রূপ ধারণ করে। বর্তমানে সারাবিশ্বে এই ভাইরাসে আক্রান্ত ২৮ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ। আর প্রাণ হারিয়েছে প্রায় দুই লাখ মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসমৃতযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৭ সালের মধ্যে নতুন সড়ক নিরাপত্তা আইন, জাতিসংঘে বাংলাদেশের প্রতিশ্রুতি

জুলাই ২১, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

জুলাই ২১, ২০২৬

ঘরের টিশার্টগুলোতে ছেলের শরীরের ঘ্রাণ খোঁজেন জয়ের মা

জুলাই ২১, ২০২৬

ট্রাম্পের নতুন ৫০ শতাংশ শুল্কের চাপে কানাডা, আলোচনায় আগ্রহ কার্নির

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ ফাইনাল হারের পর যে বার্তা দিলেন মেসি

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT