চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: লোকসঙ্গীত শিল্পীদের পরিবার পেল উপহারসামগ্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ১৫, মে ২০২০
বাংলাদেশ
A A
নির্মূল কমিটি

উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলের ১০০ লোকসঙ্গীত শিল্পী পরিবারের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

উত্তরবঙ্গের রংপুর বিভাগের লালমনিরহাট, আদিতমারি, কুড়িগ্রাম, চাপারহাট, কালীগঞ্জ, হাতিবান্ধা, নীলফামারি, নওদাবাস ও পাটগ্রামের ১০০ লোকসঙ্গীত শিল্পী পরিবারের হাতে ১৩ ও ১৪ মে এসব উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

২০০৪ সালে বিশিষ্ট নরওয়েজীয় লোকসঙ্গীত গবেষক ও লেখক ওয়েরা সেথের বাংলাদেশে এসে আবহমান বাংলার ভাওয়াইয়া, ভাটিয়ালি, বাউল ও মরমিয়া গান শুনে মুগ্ধ হয়ে লুপ্তপ্রায় এই সঙ্গীত ঐতিহ্য ধরে রাখার জন্য উত্তরবঙ্গের ৩টি জেলায় ‘মায়ের তরী’ নামে ২৬টি গুরুগৃহ স্থাপন করেন, যেখানে প্রবীণ শিল্পীরা যারা বংশ পরম্পরায় এই সঙ্গীতের ধারা প্রবহমান রেখেছেন তারা নবীনদের গান ও বাদন শেখান। লোকসঙ্গীতের ঐতিহ্যে সমৃদ্ধ উত্তরবঙ্গের শত শত কণ্ঠ ও যন্ত্রসঙ্গীত শিল্পীর জীবিকার একমাত্র বা প্রধান অবলম্বন হচ্ছে সঙ্গীত, যা করোনাভাইরাস সংক্রমণ মহামারীর জন্য লকডাউনের কারণে সম্পূর্ণ বিপর্যন্ত হয়ে পড়েছে।

তিন সপ্তাহ আগে নির্মূল কমিটির স্থানীয় নেতৃবৃন্দ ‘মায়ের তরী’র প্রায় তিনশ শিল্পী পরিবারের মধ্যে থেকে একশ’ জনের তালিকা কেন্দ্রে পাঠিয়ে দ্রুত ত্রাণ সাহায্যের আবেদন জানিয়েছিলেন। গত সপ্তাহে লালমনিরহাট জেলা শাখার পক্ষ থেকে জীবিকা-বিপর্যস্ত এই শিল্পীদের তালিকা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদেরও পাঠানো হয়েছে।

দুর্দশাগ্রস্ত লোকসঙ্গীত শিল্পীদের জন্য সংগঠনের উপহার হিসেবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জরুরি ভিত্তিতে এক লক্ষ দশ হাজার টাকা বরাদ্দ করেছে। প্রতিটি শিল্পী পরিবারের জন্য নির্মূল কমিটির উপহার সামগ্রীর ভেতর রয়েছে- দশ কেজি চাল, এক কেজি ডাল, চার কেজি আলু, এক লিটার ভোজ্য তেল, এক কেজি গুঁড়া দুধ, এক কেজি চিনি, দুই প্যাকেট সেমাই, এক প্যাকেট বিস্কুট ও একটি সাবান।

আগামী সপ্তাহে দিনাজপুরের আদিবাসী সাঁওতালদের ভেতর ত্রাণ বিতরণ করবে নির্মূল কমিটি। ইতিমধ্যে সংগঠনের বিভিন্ন শাখা জেলা ও উপজেলা পর্যায়ে দুই হাজারেরও অধিক দুর্গত পরিবারের ভেতর ত্রাণ বিতরণ করেছে।

Reneta

প্রত্যন্ত অঞ্চলের জীবিকা-বিপর্যস্ত লোকসঙ্গীত ও কারুশিল্পীসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুর্গত মানুষের জন্য সরকারের বিশেষ প্রণোদনা ঘোষণার দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসত্রাণ বিতরণনির্মূল কমিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

রংপুরে অতি বৃষ্টিতে পাটের স্বাভাবিক উৎপাদন ব্যহত

আগস্ট ৩, ২০২৬

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ৩, ২০২৬

ঢাকার প্রথম বাংলা সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬

গ্যাস সংকটে ১৭ মাস বন্ধ আশুগঞ্জ সার কারখানা

আগস্ট ৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান-২৮: সেনা কর্মকর্তাদের পরিষ্কার বার্তা হাসিনা সরকারের পতন অনিবার্য করে তোলে

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT