চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: রাজধানীর উদ্দেশে মানুষের উপচে পড়া ভিড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২০ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হওয়ার আগেই হাজার হাজার মানুষ প্রবেশ করছে ঢাকায়। পরিবহন সেবা বন্ধ থাকায় অনেকেই হেঁটে আসছেন। স্বল্প আয়ের মানুষরা বলছেন, অফিস যখন খোলা তখন কিবা করার আছে তাদের।

অন্যদিকে মানুষের গাদাগাদি করে আসার দৃশ্য দেখে বুঝার উপায় ছিলো না যে করোনাভাইরাস বিশ্বব্যাপী মানুষকে কতটা ভাবিয়ে তুলেছে।

দক্ষিণাঞ্চলের মানুষ রওনা হয়েছে মাওয়া, শিমুলিয়া ফেরি ঘাট হয়ে। পরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়েছে ঢাকামুখি মানুষ। আগামীকাল থেকে গার্মেন্টস খোলা থাকায় অনেকটা বাধ্য হয়েই ঢাকায় ফিরছেন এ নিম্ন আয়ের মানুষ।

শনিবার সন্ধ্যায় যদিও বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক আগামী ১১ এপ্রিল পর্যন্ত পোশাক কারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন।

দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার মানুষের উপচে পড়া ভিড় সবচেয়ে বেশি দেখা গেছে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে। তাদের অধিকাংশ পোশাক কারখানায় কর্মরত।

ঢাকা ময়মিনসিংহ ও ঢাকা টাঙ্গাইল পথেও দেখা যায় উপচে পড়া ভিড়। কর্মস্থলে ফিরতে হবে কর্তপক্ষের এমন নির্দেশনার পর শুধু পেটের দায়েই তারা বিকল্প পথে রওনা হয়েছে ঢাকার পথে।

Reneta

সেনাবাহিনী ও পুলিশের নানারকম প্রচারণার পরও কোনোভাবেই বাধা দেয়া যাচ্ছে না।

বিজিএমইএ সভাপতি রুবানা হক এক অডিও বার্তায় জানান: কয়েকটি বিষয় স্পষ্ট করা দরকার। আমাদের কারখানা ও শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যে নির্দেশনা দিয়েছে তাতে স্পষ্ট করে লেখা আছে যেসব রপ্তানিমুখি প্রতিষ্ঠানে আন্তর্জাতিক ক্রয়াদেশ আছে এবং যারা পিপিই বানাচ্ছে তারা শ্রমিকদের প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করে প্রতিষ্ঠান খোলা রাখতে পারেন। কাজেই ওই সব শিল্প প্রতিষ্ঠানের প্রথম দায়িত্ব হবে শ্রমিকদের স্বাস্থ্যর নিরাপত্তা দেয়া।

তিনি বলেন: মার্চের মাসের বেতন নিয়ে কোনোরকম অনিহা ও অনাগ্রহের কোনো অবকাশ নেই। আমাদের যত কষ্ট হোক শ্রমিকদের মার্চের বেতন নিশ্চিত করতে চাই। এছাড়া ‍সঙ্গত কারণে কোনো শ্রমিক এই সময় উপস্থিত না হলে তার চাকরি যাতে না হারান সেই বিষয়ে মালিকদের প্রতি অনুরোধ করছি।

পরবর্তীতে আরেক অডিও বার্তায় এমন পরিস্থিতিতে ১১ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখতে অনুরোধ জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের আনন্দে জমজমাট চ্যানেল আই, প্রতিদিনই থাকছেন বিশিষ্ট অতিথিরা

জুলাই ১৭, ২০২৬

মেজর মোজাফফর গ্রেপ্তার, জিজ্ঞাসাবাদে মিলতে পারে গুরুত্বপূর্ণ তথ্য

জুলাই ১৭, ২০২৬

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শুরু হচ্ছে ‘প্যানটোনিক্স টাইগার রান ঢাকা-২০২৬’

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ইতিহাসে বিদেশি কোচদের হতাশার গল্প

জুলাই ১৭, ২০২৬
ঘরে বসেই কয়েক মিনিটে রিটার্ন দাখিল করে তাৎক্ষণিক কর সনদ ও প্রাপ্তিস্বীকারপত্র পাচ্ছেন করদাতারা

দেশীয় প্রযুক্তিতে অনলাইন কর পরিশোধ সেবায় বেড়েছে রাজস্ব আয়

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT