চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: যে কারণে দেশে কমেছে নমুনা সংগ্রহ ও পরীক্ষা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
করোনাভাইরাস

বর্তমানে দেশে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ ও নমুনা পরীক্ষার সংখ্যা আগের তুলনায় কমেছে বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১২ হাজার ৩৫৮টি নমুনা সংগ্রহ করা হয়। আর আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয় ১২ হাজার ৪২৩টি নমুনা।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে ডা. নাসিমা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী এখন করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে ছাড়পত্র দেওয়ার আগে দ্বিতীয়বার পরীক্ষা করা হচ্ছে না।  সে কারণে নমুনা পরীক্ষা কিছুটা কম হচ্ছে বলে মনে হচ্ছে।  তাছাড়া করোনা পরীক্ষার জন্য সরকার কিছুটা ফিও নির্ধারণ করে দিয়েছে। সেজন্যও এখন নমুনা সংগ্রহের পরিমাণ কমেছে।

তিনি যোগ করেন, তাছাড়া মানুষ এখন অনেকটা রিল্যাকটেন হয়েছে। আগের থেকে আতঙ্ক অনেক কমেছে। তাই পরীক্ষা করার বিষয়ে আগ্রহ কম দেখাচ্ছে। আগে বুথগুলোতে ১১ থেকে ৩টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে বলা হলেও এরপরেও অনেকে অপেক্ষা করতেন। এখন সেখানে ১টার পরে আর নমুনা পরীক্ষা করতে দিতে আসছেন না কেউ।

বুলেটিনে তিনি প্রয়োজনে নমুনা পরীক্ষা করানোর আহ্বান জানান। উপসর্গ দেখা দিলে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দরিদ্রদের জন্য নমুনা পরীক্ষা ফ্রি রাখা হয়েছে। সেই সুবিধা গ্রহণের অনুরোধ জানান তিনি।

স্বাস্থ্য ‍বুলেটিনে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। রোগ প্রতিরোধে পুষ্টিকর খাবার ও ব্যায়াম ও সচল জীবন যাপনের আহ্বানও জানান তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসনমুনা পরীক্ষাস্বাস্থ্য অধিদপ্তরস্বাস্থ্য বুলেটিন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT