চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে একদিনে ২ হাজার প্রাণহানি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩১ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে একদিনে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ২ হাজার ১০৮ জন আর মোট আক্রান্ত হয়েছে পাঁচ লাখের বেশি।

এর মধ্য দিয়ে করোনাভাইরাসে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রে। তবে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের বিশেষজ্ঞরা বলছেন, দেশজুড়ে সংক্রমণ মন্থর হয়ে আসছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১ হাজার ৩০১ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৭৫৮ জনের এবং সুস্থ হয়েছেন ২৯ হাজার ৭৭ জন।

Banglabid

দেশটিতে এ ভাইরাসে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে নিউ ইয়র্কে। সেখানে ইতোমধ্যেই মৃতের সংখ্যা সাড়ে ছয় হাজার ছাড়িয়েছে।

হোয়াইট হাউসের করোনা টাস্কফোর্সের কর্মকর্তা ডা. ডেবোরা ব্রিক্স বলেছেন, ‘সংক্রমণ স্থিতিশীল হওয়ার মতো ভালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে’। তবে তিনি সতর্কতার সঙ্গে বলেছেন ‘তা হয়ত এখনও সংক্রমণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেনি’।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রাথমিকভাবে যে ১ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হয়েছিল বাস্তবে হয়ত তার চেয়ে কম মৃত্যু হতে পারে।

Reneta

গবেষকরা ধারণা করছিলেন শুক্রবার যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ হতে পারে এবং এরপর তা ধীরে ধীরে কমতে শুরু করবে। দেশটি ১ মে’র দিকে ৯৭০ জনের মৃত্যুতে নেমে আসতে পারে বলে আশা করছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরায় সচল করার উদ্যোগ নিচ্ছে ট্রাম্প প্রশাসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT