বাংলাদেশ

করোনাভাইরাস: মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৫০ শতাংশ

ঢাকা বিভাগের জেলা গুলোর মানচিত্র, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিভাগের বিভিন্ন জেলার মানচিত্র, যেখানে প্রতিটি জেলার আলাদা রঙে চিহ্নিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস এ আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশে ২ হাজার ১৯৭ জন মৃত্যুবরণ করেছেন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৬ জন। এখন পর্যন্ত মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ৫০ দশমিক ৮০ শতাংশ ঢাকা বিভাগের।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান সংস্থাটির  অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৬ জনের মধ্যে পুরুষ ৩৮ জন এবং নারী ৮জন। তাদের মধ্যে ২০ বছরের বেশি বয়সী দুজন, ত্রিশোর্ধ্ব দুজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন, ষাটোর্ধ্ব ১৬ জন, সত্তরোর্ধ্ব ছয়জন, ৮০ বছরের বেশি বয়সী তিনজন এবং ৯০ বছরের বেশি বয়সী একজন।

ডা. নাসিমা বলেন, এখন পর্যন্ত দেশে ২ হাজার ১৯৭ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে- ঢাকা বিভাগে ৫০ দশমিক ৮০ শতাংশ, চট্টগ্রামে ২৫ দশমিক ৯৯ শতাংশ, রাজশাহীতে ৫ দশমিক এক শতাংশ, খুলনায় ৪ দশমিক ৮২ শতাংশ, বরিশালে ৩ দশমিক ৬৯ শতাংশ, সিলেটে ৪ দশমিক ৩২ শতাংশ, রংপুরে ৩ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ২ দশমিক ৩৭ শতাংশ রয়েছেন।বাংলাদেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ও শতাংশের তথ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তিনি বলেন, মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রাম বিভাগের ১৪, রাজশাহী বিভাগের তিনজন, খুলনা বিভাগের ৯ জন, রংপুর বিভাগের একজন, সিলেট বিভাগের চারজন এবং বরিশাল বিভাগের তিনজন। এর মধ্যে ৩৮ জন মারা গেছেন হাসপাতালে বাকি আটজন বাসায়।

আইসোলেশন-কোয়ারেন্টাইনের তথ্য
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে আরও ৭৯২ জনকে। এ পর্যন্ত মোট আইসোলেশনে নেয়া হয়েছে ৩৩ হাজার ১৪৩ জনকে। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৮০৯ জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন ১৬ হাজার ২৮৭ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১৬ হাজার ৮৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় হোম ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ২ হাজার ৬৯১ জনকে, এ পর্যন্ত কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে তিন লাখ ৮৪ হাজার ২৯৯ জনকে। গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন ৩ হাজার ১৩৪ জন।

এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে মোট ছাড় পেয়েছেন ৩ লাখ ২১ হাজার ৩০১ জন। বর্তমানে হোম ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ৬২ হাজার ৯৯৮ জন।

বিষয়:করোনাকরোনাভাইরাসঢাকা বিভাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…